Barkaat e Zakat

Book Name:Barkaat e Zakat

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যাকাত আদায় করার এগুলো ছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে যেমন; যাকাত আদায় করলে মুসলমানের অন্তর খুশি হয়, যাকাত দিয়ে গরিব মুসলমানের উপকার হয়, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়, সম্পদ পবিত্র হয়, খারাপ গুণাবলী থেকে মুক্তি পাওয়া যায়, তা এভাবে যে, নফস লোভ, সম্পদের ভালোবাসা এবং কৃপণতা থেকে মুক্তি পায়সম্পদে বরকত হয়, সম্পদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়, সম্পদের হেফাযত হয়, অর্থাৎ সম্পদ চুরি ক্ষতি থেকে সুরক্ষিত থাকে আল্লাহ পাক যাকাত প্রদানকারীদের প্রয়োজন পূরণ করবেন এবং যাকাত প্রদানকারী গরিবদের দোয়া পায়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যাকাত দ্বিতীয় হিজরী সনে রোযার পূর্বে ফরয হয়েছিলো (দুররে মুখতার, কিতাবুয যাকাত, /২০২) যখন যাকাত ফরয হলো তখন ধনী সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আনন্দচিত্তে এবং খুবই উৎসাহ উদ্দীপনা সহকারে নিজের সম্পদের যাকাত প্রদান করতেন আসুন! এপ্রসঙ্গে একটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবণ করি

সাহাবায়ে কিরামের উৎসাহ

    হযরত সায়্যিদুনা উবাই বিন কাআব رَضِیَ اللهُ عَنْہُ বলেন যে, একবার রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে যাকাত উসূল করার জন্য প্রেরণ করলে আমি এক ব্যক্তির নিকট পৌঁছলাম। তিনি তার সমস্ত সম্পদ আমার নিকট জমা করালেন, আমি দেখলাম যে, এর মধ্যে এক বছরের একটি উটনী দান করা আবশ্যক। আমি তাকে বললাম যে,