Share this link via
Personality Websites!
(৪) সফলতার পথ
যাকাতের চতুর্থ উপকারীতা হলো যে, এর দ্বারা বান্দা সফল মানুষের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমনটি কুরআনে পাকে সফলতার শিখরে আরোহন কারীদের একটি কাজ যাকাতও বর্ণনা করা হয়েছে, অতএব ১৮তম পারা সূরা মুমিনুনের ১ থেকে ৪ নং আয়াতে ইরশাদ হচ্ছে:
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ(۱) الَّذِیْنَ هُمْ فِیْ صَلَاتِهِمْ خٰشِعُوْنَۙ(۲) وَ الَّذِیْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ(۳) وَ الَّذِیْنَ هُمْ لِلزَّكٰوةِ فٰعِلُوْنَۙ(۴)
(পারা ১৮, সূরা মুমিনুন, আয়াত ১-৪)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় সফলকাম হয়েছে ঈমানদারগণ, যারা নিজেদের নামাযের মধ্যে বিনীত নম্র হয় এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করেনা এবং যারা যথাযথ যাকাত প্রদান করে।
(৫) আল্লাহর সাহায্যের অধিকারী
পঞ্চম ফযীলত হলো যে, আল্লাহ পাক যাকাত আদায়কারীকে সাহায্য করে থাকেন। যেমনটি ১৭তম পারা সূরা হজ্জ এর ৪০ ও ৪১ নং আয়াতে ইরশাদ করেন:
وَ لَیَنْصُرَنَّ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗؕ-اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ(۴۰) اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ وَ اَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَ نَهَوْا عَنِ الْمُنْكَرِؕ-وَ لِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ(۴۱)
(পারা ১৭, সূরা হজ্জ, আয়াত ৪০-৪১)
কানযুল ঈমানের অনুবাদ: আর নিশ্চয় নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন তারই, যে তাঁর দ্বীনের সাহায্য করবে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। সেসব লোক যে, যদি আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি, তবে তারা নামায কায়েম রাখবে, যাকাত দেবে, সৎকর্মের নির্দেশ দেবে এবং অসৎ কর্ম থেকে বিরত রাখবে এবং আল্লাহ এরই জন্য সমস্ত কর্মের পরিণাম
যাকাত আদায় করার আরও উপকারিতা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami