Book Name:Ramazan Ki Amad Marhaba
মিসকীনদের আর্থিক সহায়তা (Help) করা হয় এবং এছাড়াও অনেক নেক কাজ সম্পাদন করা হয়।
اَلْحَمْدُ لِلّٰه এটি ঐ বরকতময় মাস, যার ফযীলত ও বরকত প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর মুবারক মুখে বর্ণনা করেছেন।
রমযানের আগমন এবং আল্লাহর মাহবুবের খুতবা
হযরত সালমান ফারেসী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শা’বান মাসের শেষদিনে আমাদের খুতবা প্রদান পূর্বক ইরশাদ করেন: হে লোকেরা! তোমাদের মাঝে মহত্বপূর্ণ ও বরকতময় মাস আগমন করছে, সেই মাস যাতে একটি রাত এমনও রয়েছে, যা হাজার (১০০০) মাস অপেক্ষা উত্তম, আল্লাহ পাক সেই মুবারক মাসের রোযাকে ফরয করেছেন। এর রাতে কিয়াম (তথা তারাবি আদায় করা) সুন্নাত, যে ব্যক্তি এতে নেকীর কাজ করে তবে তা এমন যেমন অন্য মাসে ফরয আদায় করলো এবং যে এতে ফরয আদায় করলো তবে তা এমন যেমন অন্যদিনে ৭০ ফরয আদায় করলো। এটি ধৈর্যের মাস এবং ধৈর্যের সাওয়াব হলো জান্নাত, এটি বিপদে সহায়তাকারী এবং কল্যাণময় মাস। এই মাসে মুমিনের রিযিক বৃদ্ধি করে দেয়া হয়। যে এতে রোযাদারকে ইফতার করায় তবে তা তার গুনাহের ক্ষমা স্বরূপ, তাকে আগুন থেকে মুক্তি দান করা হবে এবং সেই ইফতার করানো ব্যক্তিরও একই সাওয়াব অর্জিত হবে, যেমনটি রোযাদারের অর্জিত হবে, তবে তার সাওয়াবে কোন কমতি হবে না। আমরা আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি সেই বস্তু পায় না, যা দ্বারা রোযার ইফতার করাবে। তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক তো এই সাওয়াব ঐ ব্যক্তিকে দান করবেন, যে