Share this link via
Personality Websites!
বাতিল হয়ে গেল। যদি নতুন নিয়ত না করেন এবং দিনভর রোযাদারদের মতো ক্ষুধার্ত-পিপাসার্ত থাকেন তবুও রোযা হবে না। (দুররে মুখতার মা'আ রদ্দুল মুখতার, ৩/৩৪৫) * রোযার মধ্যে ভাঙার শুধু নিয়ত করে নিলে রোযা ভাঙবে না যতক্ষণ না রোযা ভাঙার কোনো কাজ করেন। (আল জাওহারাতুন নাইয়্যিরাহ, ১/১৭৫) * সাহেরী খাওয়াও নিয়তই। তা রমযান মাসের রোযার জন্য হোক বা অন্য কোনো রোযার জন্য। কিন্তু যখন সাহেরী খাওয়ার সময় এই ইচ্ছা থাকে যে, সকালে রোযা রাখব না, তবে এই সাহেরী খাওয়া নিয়ত নয়। (আল জাওহারাতুন নাইয়্যিরাহ, ১/১৭৬) * রমযানুল মোবারকের প্রতিটি রোযার জন্য নতুন নিয়ত জরুরী। পহেলা তারিখে বা অন্য যেকোনো তারিখে যদি পুরো রমযান মাসের রোযার নিয়ত করে নেন, তবে এই নিয়ত শুধু সেই একদিনের জন্যই হবে, বাকি দিনগুলোর জন্য নয়। (প্রাগুক্ত, পৃষ্ঠা ১৬৭) * নামাযের মধ্যেও যদি রোযার নিয়ত করেন তবে এই নিয়ত সঠিক। (দুররে মুখতার, রদ্দুল মুখতার খণ্ড ৩ পৃষ্ঠা ৩৪৫) (ফয়যানে রমযান, পৃষ্ঠা ৯৮৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া" মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي اَحْيَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَاِلَيْهِ النُّشُورُ
(বুখারী, ৪/১৯৩, হাদীস: ৬৩১৪)
অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যু (ঘুম) এর পর জীবন (জাগ্রত অবস্থা) দান করেছেন এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে। (মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা:২০৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami