Book Name:Ramazan Ki Amad Marhaba
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রমযান! ইসলামী মাসের মধ্যে রমযানুল মুবারকের যে গুরুত্ব ও ফযীলত অর্জিত, তা কোন বিচক্ষণের নিকট গোপন নয়, এটাই সেই মহান মাস, আশিকানে রমযান যার জন্য সারা বছর অপেক্ষায় থাকে। এই মুবারক মাস আসতেই মুসলমানের মাঝে আনন্দের ঢেউ খেলে যায়, মুসলমানদের মাঝে ইবাদতের আগ্রহ পূর্বের চেয়েও বৃদ্ধি পায় এবং গুনাহের জোড় কমে যায়, মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, সেহেরী ও ইফতারীর সৌন্দর্য দেখে মন খুশিতে আত্মহারা হয়ে যায়, সৌভাগ্যবান মুসলমানরা আল্লাহ পাকের বাণী কুরআনে করীম শ্রবণ করা এবং সুন্নাত আদায়ের নিয়তে তারাবী আদায়ে মগ্ন হয়ে যায়, অধিকহারে যিকির ও দরূদ পাঠ করা হয়, আল্লাহর পথে ব্যয় করার প্রেরণা বৃদ্ধি পায়, গরীব ও