Ramazan Ki Amad Marhaba

Book Name:Ramazan Ki Amad Marhaba

প্রশিক্ষণের মাদানী কাফেলার মুসাফিরও হয়ে যায় اَلْحَمْدُ لِلّٰه অনেক আশিকানে রমযান এই ইতিকাফের বরকত মাদানী বসন্তকে আরো বেশি অর্জন করতে মাদানী কাফেলায় সফর করার পাশাপাশি বিভিন্ন কোর্স (Courses), যেমন; (১২টি দ্বীন কাজ কোর্স, আমল সংশোধন কোর্স, ফয়যানে নামায কোর্স, ইমামত কোর্স, মাদানী তরবিয়্যতি কোর্স ইত্যাদি) করারও সৌভাগ্য অর্জন করে থাকে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!          صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমল নাম্বার ৩৪

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানুল মুবারকের সত্যিকার বরকত লাভ এবং কুরআনের ফয়েয দ্বারা ধন্য হওয়ার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত (Associated) হয়ে যান এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো নেক আমল পুস্তিকা পূরণ করা আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদানকৃত ৭২টি নেক আমলের মধ্যে ৩৪ নাম্বার নেক আমল হলো: আপনি কি আজ আওয়াবিন বা ইশরাক চাশতের নফল নামায পড়েছেন? অতি শীঘ্রই রমযানুল মুবারকের মাস আগমন করতে যাচ্ছে আর রমযানুল মুবারকের মাসই তো ইবাদতের মাস, এই মাসে নফলের সাওয়াব বৃদ্ধি করে ফরযের সমান করে দেয়া হয়, তো আমাদের উচিৎ যে, ফরযের পাশপাশি অধিকহারে নফল নামাযও পড়া তবে যদি আমরা এই নেক আমল নাম্বার ৩৪ এর উপর আমল করি তবে আল্লাহ পাকের রহমতে আশা করা যায় যে, আমরা রমযানের সত্যিকার বরকত লাভে সফল হয়ে যাবো اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!          صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد