Share this link via
Personality Websites!
হাতকে আল্লাহ পাকের অবাধ্যতায় ব্যবহার করাই হলো হাতের গুনাহ, সুতরাং আমাদের এটাই চেষ্টা হবে যে, কারো প্রতি যেন জোড় জবরদস্তির উদ্দেশ্যে হাত না উঠে, ঘুষ দেয়া নেয়ার জন্য না উঠে, কারো সম্পদ চুরি না করা, তাস না খেলা, ঘুড়ি না উড়ানো, কোন নামুহরিম মহিলার সাথে করমর্দন (হ্যান্ডশেক) না করা। যখনই হাত উঠবে তা যেন শুধুমাত্র নেক কাজের জন্যই উঠে, যেমন; ওযু সহকারে কুরআনে করীমে হাত লাগান, নেককার লোকদের সাথে মুসাফাহা (করমর্দন) করুন ইত্যাদি।
পায়ের গুনাহ
পায়ের গুনাহ হলো যে, তা দ্বারা এমন জায়গায় যাওয়া, যা থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন, সুতরাং আমাদের উচিৎ যে, আমরা যেন কখনোই সিনেমা হলের দিকে না যাই, খারাপ বন্ধুদের আড্ডায় না যাওয়া, দাবা, তাস, লুডু, ক্রিকেট, ফুটবল, ভিডিও গেমস, টেবিল টেনিস ইত্যাদি খেলা বা দেখার জন্য না যাওয়া, হায়! যদি পা যখনই উঠে তবে যেন তা শুধুমাত্র নেক কাজের জন্যই উঠে, পা চললে তো চলুক মসজিদের দিকে, আউলিয়ায়ে কিরামের মাযার, ওলামা ও নেক লোকদের যিয়ারত, নেকীর দাওয়াত দেয়ার জন্য যাক, সুন্নাতে ভরা ইজতিমার দিকে যাক, সুন্নাতের প্রশিক্ষণের মাদানী কাফেলায় সফর (Travel) এর জন্য যাক।
আল্লাহ পাক আমাদেরকে রমযান এবং রমযান ছাড়াও নিজের অঙ্গ-প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর এবং এর মাধ্যমে নেক ও জায়িয কাজ করার তৌফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিত ইতিকাফের দাওয়াত প্রসার করুন!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami