Share this link via
Personality Websites!
যেন উঠে। চোখ দিয়ে মসজিদ দেখুন, কুরআনে করীম দেখুন, পিতা মাতাকে ভালোবাসার দৃষ্টিতে দেখুন, আউলিয়াদের মাযার যিয়ারত করুন, ওলামায়ে কিরাম এবং নেককার বান্দাদের দীদার করুন, কাবা শরীফের নূর দেখুন, মক্কা শরীফের সুবাশিত গলি সমূহ (Streets) দেখুন, সবুজ গম্ভুজের নূরানী জ্বলওয়া দেখুন, আরব ভূমির মনোরম দৃশ্য দেখুন।
কানের গুনাহ
কানের গুনাহ হলো যে, এর দ্বারা ঐ সমস্ত কথাবার্তা শুনা, যা আল্লাহ পাক নিষেধ করেছেন, সুতরাং কখনোই কান দ্বারা গান বাজনা শুনবেন না, মিথ্যা কৌতুক শুনবেন না, কারো গীবত ও চুগলী এবং কারো দোষ-ত্রুটি শুনবেন না, যখন দুইজন লোক লুকিয়ে কথা বলে তখন আড়ি পেতে শুনবেন না। কানের রোযা রাখুন! আর তা এভাবে যে, শুধুমাত্র জায়িয কথাবার্তা শুনুন, যেমন; কান দ্বারা তিলাওয়াত, হামদ ও নাত এবং বুযুর্গদের মানকাবাত, সুন্নাতে ভরা বয়ান ও মাদানী মুযাকারা এবং ভাল ভাল কথা শুনুন, আযান ও ইকামত শুনুন আর শুনে উত্তরও প্রদান করুন।
জিহ্বার গুনাহ
জিহ্বার গুনাহ হলো যে, তা দ্বারা এমন কথা বলা, যা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হয়, তাই গালা-গালি, মিথ্যা, গীবত, চুগলী ইত্যাদি দ্বারা জিহ্বাকে নাপাক হওয়া থেকে বিরত রাখুন। হায়! যদি জিহ্বা শুধুমাত্র নেক ও জায়িয বিষয়েই নড়াচড়া করে, যেমন; জিহ্বা দ্বারা কুরআনের তিলাওয়াত করুন, যিকির ও দরূদ পড়ুন, হামদ ও নাত শরীফ পাঠ করুন, মাদানী দরস দিন, সুন্নাতে ভরা বয়ান করুন এবং নেকীর দাওয়াত দিন ইত্যাদি।
হাতের গুনাহ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami