Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখলেন তো? রমযান করীমের সম্মান করার কারণে একজন অগ্নিপূজারীকে আল্লাহ পাক শুধু ঈমানের দৌলত দিয়েই সম্মানিত করেননি, বরং তাকে জান্নাতের অফুরন্ত নেয়ামতরাজিও দান করেছেন। এই ঘটনা থেকে বিশেষত আমাদের সেসব উদাসিন ইসলামী ভাইদের শিক্ষা গ্রহণ করা উচিত, যারা মুসলমান হওয়া সত্ত্বেও রমযান করীমের মোটেও সম্মান করে না। প্রথমত, তারা রোযা রাখে না, তারপর চোরের মার বড় গলার মতো রোযাদারদের সামনেই সিগারেট টানে, পান চিবায়, এমনকি কেউ কেউ তো এত বেহায়া ও নির্লজ্জ যে, প্রকাশ্যে পানি পান করে, এমনকি খাবার খেতেও লজ্জা করে না। মনে রাখবেন! রমযান করীমে দিনের বেলা কোনো রকম অসুবিধা ছাড়া প্রকাশ্যে ইচ্ছাকৃতভাবে খাবার গ্রহণকারীর জন্য শরীয়তে অত্যন্ত কঠিন শাস্তি রয়েছে।
আমাদের কি মরতে হবে না?
প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসলমানেরা! সাবধান হয়ে যান! কত দিন এই দুনিয়ায় ভোগ-বিলাস করবেন? আমাদের কি মরতে হবে না? এই দুনিয়ায় কি সব সময় এভাবে দাপিয়ে বেড়াবেন? মনে রাখবেন! একদিন মৃত্যু অবশ্যই আসবে এবং আমাদের জীবনের সম্পর্ক ছিন্ন করে নরম ও আরামদায়ক বিছানা থেকে তুলে মাটির উপর শুইয়ে দেবে। সকল প্রকার সুখ-সুবিধার সামগ্রীতে সজ্জিত কক্ষ থেকে বের করে অন্ধকার কবরে পৌঁছে দেবে, তারপর অনুতাপ করে কোনো লাভ হবে না। এখনো সুযোগ আছে, গুনাহ থেকে সত্য তাওবা করুন এবং রোযা ও নিয়মিত নামায আদায় করুন।
کرلے تَوْبَہ ربّ کی رحمت ہے بڑی
قبر میں ورنہ سزا ہوگی کڑی
করলে তাওবা রব কি রহমত হে বড়ি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami