Share this link via
Personality Websites!
সুগন্ধির চেয়েও উত্তম (৩) ফেরেশতারা প্রতি রাতে ও দিনে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন (৪) আল্লাহ পাক জান্নাতকে নির্দেশ দেন, আমার (নেক) বান্দাদের জন্য সজ্জিত হও, শীঘ্রই তারা দুনিয়ার কষ্ট থেকে আমার ঘরে ও অনুগ্রহে আরাম পাবে (৫) যখন রমযান মাসের শেষ রাত আসে, তখন আল্লাহ পাক সকলের মাগফিরাত করে দেন। সম্প্রদায়ের একজন ব্যক্তি দাঁড়িয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এটা কি লাইলাতুল কদর? তিনি ইরশাদ করলেন: না, তোমরা কি দেখো না যে, শ্রমিকরা যখন তাদের কাজ থেকে অবসর হয় তখন তাদের পারিশ্রমিক দেওয়া হয়?
(শু'আবুল ঈমান, খন্ড: ৩, হাদীস: ৩৬০৬)
রমযানের আশিক
মুহাম্মদ নামের একজন ব্যক্তি সারা বছর নামায পড়তো না। যখন রমযান শরীফের বরকতময় মাস আসতো, তখন সে পবিত্র ও পরিচ্ছন্ন কাপড় পরতো এবং পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত আদায় করতো এবং গত বছরের কাযা নামাযগুলোও আদায় করতো। লোকেরা তাকে জিজ্ঞেস করলো: তুমি এমন কেন করো? সে উত্তর দিল: এই মাস রহমত, বরকত, তাওবা এবং মাগফিরাতের মাস, হয়তো আল্লাহ পাক আমাকে আমার এই আমলের কারণে ক্ষমা করে দেবেন। যখন তার ইন্তেকাল হয়ে গেল, তখন কেউ তাকে স্বপ্নে দেখলো এবং জিজ্ঞেস করলো: مَافَعَلَ اللهُ بِكَ ؟ অর্থাৎ আল্লাহ পাক তোমার সাথে কিরূপ আচরণ করেছেন? সে উত্তর দিল: আমার আল্লাহ পাক আমাকে রমযান শরীফের সম্মান করার কারণে ক্ষমা করে দিয়েছেন। (দুররাতুন নাসিহীন, পৃষ্ঠা: ৮)
আল্লাহ অমুখাপেক্ষী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami