Share this link via
Personality Websites!
পর্যন্ত তার গুনাহ ক্ষমা করে দেন এবং * তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকেন * রাত ও দিনে যখনই সে সিজদা করে, তার প্রতিটি সিজদার বিনিময়ে তাকে (জান্নাতে) এমন একটি বৃক্ষ দান করা হয়, যার ছায়ায় ঘোড়সওয়ার ৫০০ বছর পর্যন্ত চলতে পারবে।
(শু'আবুল ঈমান, খন্ড: ৩, হাদীস: ৩৬৩৫)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের কি মহান অনুগ্রহ যে, তিনি আমাদেরকে তাঁর হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বদৌলতে রমযান মাস দান করেছেন। এই সম্মানিত মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে যায় এবং নেক আমলের সাওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। বর্ণিত হাদীস অনুযায়ী রমযান করীমের রাতগুলোতে নামায আদায়কারীকে প্রতিটি সিজদার বিনিময়ে ১৫০০ নেকি দান করা হয় এবং জান্নাতের এক বিশাল প্রাসাদ দান করা হয়। এই হাদীসে মুবারাকায় রোযাদারদের জন্য এই মহান সুসংবাদও বিদ্যমান যে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন।
পাঁচটি বিশেষ অনুগ্রহ
হযরত জাবির رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমার উম্মতকে রমযান মাসে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবী عَلَیْہِ السَّلَام-কে দেওয়া হয়নি: (১) যখন রমযান মাসের প্রথম রাত আসে, তখন আল্লাহ পাক তাদের দিকে রহমতের দৃষ্টি প্রদান করেন এবং যার দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি প্রদান করেন তাকে কখনও শাস্তি দেবেন না (২) সন্ধ্যায় তাদের মুখের গন্ধ (যা ক্ষুধার কারণে হয়) আল্লাহ পাকের কাছে কস্তুরীর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami