Share this link via
Personality Websites!
করে এবং এইভাবে এই হতভাগারা নিজেরা তো ইবাদত থেকে বঞ্চিত থাকেই, অন্যদের জন্যও চরম কষ্টের কারণ হয়। না তারা নিজেরা ইবাদত করে, না অন্যদেরকে করতে দেয়। এই ধরনের খেলাধুলা আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসিন করে দেয়। নেককার লোকেরা তো এই খেলাধুলা থেকে সর্বদা দূরেই থাকে। নিজেরা খেলা তো দূরের কথা, এমন খেলাধুলার সরাসরি ধারাভাষ্যও শুনে না। সুতরাং এই ধরনের কাজ থেকে সর্বদা বাঁচা উচিত এবং বিশেষ করে রমযান করীমের বরকতময় মুহূর্তগুলো কখনোই এভাবে নষ্ট করা উচিত নয়।
রোযার সময় কাটানোর জন্য
অনেক অজ্ঞ ব্যক্তি এমনও দেখা যায় যে, যদিও তারা রোযা রাখে, কিন্তু তাদের সময় কাটে না। সুতরাং তারা রমযান শরীফের সম্মানকে একপাশে রেখে হারাম ও নাজায়িয কাজের আশ্রয় নিয়ে সময় কাটায় এবং এভাবে রমযান শরীফে দাবা, তাস, লুডু, গানবাজনা ইত্যাদিতে লিপ্ত হয়। মনে রাখবেন! দাবা এবং তাস ইত্যাদিতে কোনো প্রকার বাজি বা শর্ত না থাকলেও এই খেলাগুলো নাজায়িয। বরং তাস খেলার ক্ষেত্রে যেহেতু জীবজন্তুর ছবিও থাকে, তাই আমার আকা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাস খেলাকে পুরোপুরি হারাম লিখেছেন। (ফতোওয়ায়ে রযবীয়া, খন্ড: ২৪)
گناہوں سے مجھ کو بچا یاالٰہی! بُری عادتیں بھی چُھڑا یاالٰہی!
خطاؤں کو میری مٹا یاالٰہی! مجھے نیک خَصلت بنا یاالٰہی!
مُطِیع اپنا مجھ کو بنا یاالٰہی! سدا سُنّتوں پر چلا یاالٰہی!
গুনাহোঁ সে মুঝকো বাঁচা ইয়া ইলাহী! বুরি আ’দতেঁ ভি ছুড়া ইয়া ইলাহী!
খাতাউঁ কো মেরি মিটা ইয়া ইলাহী! মুঝে নেক খাসলত বানা ইয়া ইলাহী!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami