Share this link via
Personality Websites!
কবর মে ওয়ারনা সাজা হোগি কড়ি
এক বছরের নেক আমল নষ্ট
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত যে, প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিঃসন্দেহে জান্নাত রমযান মাসের জন্য এক বছর থেকে অন্য বছর পর্যন্ত সজ্জিত করা হয়। যখন রমযান মাস আসে, তখন জান্নাত বলে: হে আল্লাহ! এই মাসে আমাকে তোমার বান্দাদের মধ্যে থেকে (আমার ভেতরে) বসবাসকারী দান করো। আর ডাগর নয়না হুরেরা বলে: হে আল্লাহ! এই মাসে আমাদেরকে তোমার বান্দাদের মধ্যে থেকে স্বামী দান করো। অতঃপর রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে এই মাসে নিজের নফসকে সংরক্ষণ করেছে, সে কোনো নেশা জাতীয় জিনিস পান করেনি এবং কোনো মুমিনের উপর অপবাদ দেয়নি এবং এই মাসে কোনো গুনাহ করেনি, আল্লাহ পাক তাকে প্রতিটি রাতের বিনিময়ে ১০০ জন হুরের সাথে বিবাহ দেবেন এবং তার জন্য জান্নাতে সোনা, রূপা, ইয়াকুত ও জবরজদের এমন একটি প্রাসাদ তৈরি করবেন যে, যদি সারা দুনিয়া একত্রিত হয়ে এই প্রাসাদে আসে, তাহলে এই প্রাসাদটি ততটুকুই জায়গা নিবে যতটুকু একটি ছাগলের খোঁয়ার দুনিয়ার জায়গা নেয়। আর যে এই মাসে কোনো নেশা জাতীয় জিনিস পান করেছে বা কোনো মুমিনের উপর অপবাদ দিয়েছে বা এই মাসে কোনো গুনাহ করেছে, আল্লাহ পাক তার এক বছরের আমল নষ্ট করে দেবেন। সুতরাং তোমরা রমযান মাসের (অধিকার) বিষয়ে অবহেলা করা থেকে ভয় করো, কারণ এটি আল্লাহ পাকের মাস। আল্লাহ তোমাদের জন্য ১১ মাস করেছেন যাতে তোমরা তাতে নেয়ামত উপভোগ করো এবং স্বাদ উপভোগ করো এবং নিজের জন্য একটি মাসকে বিশেষ করে নিয়েছেন। সুতরাং তোমরা রমযান মাসের বিষয়ে ভয় করো।
(মু'জামু আওসাত, খন্ড: ২, হাদীস: ৩৬৮৮)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami