Share this link via
Personality Websites!
(২) নফসের প্রবৃত্তিসমূহের অনুসরণ করা (৩) বান্দা তার নিজেকে নিয়ে অহংকার করা।
(মু'জামুল আউসাত, ৪/২১২, হাদীস: ৫৭৫৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরা নফসের প্রবৃত্তি সমূহের কেল্লা চূর্ণ-বিচূর্ণ করতে সফল হয়ে যাই, তাহলে লোভ ও উচ্চাকাঙ্ক্ষার বদঅভ্যাসও দূর হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের গুনাহ থেকেও পরিত্রাণ পাব। এভাবে আমাদের বাতিন পরিষ্কার হয়ে যাবে এবং নম্রতা ও একাগ্রতা সহকারে আমাদের ইবাদতে মন বসার নেয়ামতও অর্জিত হয়ে যাবে।
اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! মানুষের আকাঙ্ক্ষাসমূহ কখনো শেষ হয় না। দিনের পর দিন আকাঙ্ক্ষার এই সীমা দীর্ঘ হতে থাকে। বর্তমান যুগে এই আকাঙ্ক্ষার আগুন নেভানোর জন্য ঋণ নেয়ার প্রয়োজন পড়ুক কিংবা হালাল ও হারাম মাধ্যম ব্যবহার করার দরকার পড়ুক এরও তোয়াক্কা করা হয়না। আসুন! প্রবৃত্তির অনুসরণের নিন্দায় কুরআনে পাকের কিছু আয়াতে মুবারাকা শুনি, যেন আমরাও নফসের কুপ্রবৃত্তিসমূহ এবং প্রবৃত্তির অনুসরণের ক্ষয়ক্ষতির ব্যাপারে অবগত হই এবং এ থেকে বাঁচার চেষ্টা করি। যেমনটি আল্লাহ পাক ১৬ নং পারার সূরা মরিয়মের আয়াত নং ৫৯ ইরশাদ করেন:
فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَ اتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّاۙ(۵۹)
(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৫৯)
কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর তাদের পর তাদের স্থলে ঐ অপদার্থ উত্তরাধিকারীগণ আসলো, যারা নামাযসমূহ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে, সুতরাং অনতিবিলম্বে তারা দোযখের মধ্যে ‘গায়্য”-এর জঙ্গল পাবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami