Qabar Ka Muamla Asan Nhi

Book Name:Qabar Ka Muamla Asan Nhi

যিকির করাএছাড়া আরও যেসব নেক কাজ রয়েছে, সেগুলোতে মন লাগিয়ে রাখা, اِنْ شَآءَ الله কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে

সদকা কবর আলোকিত করে

প্রিয় ইসলামী ভাইয়েরা! কবরের অন্ধকারকে আলোতে এবং কবরের ভয়কে শান্তি স্বস্তিতে পরিণত করার একটি নেক আমল আল্লাহ পাকের পথে সদকা করাও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِنَّ الصَّدَقَۃَ لَتُطْفِئُ عَلٰی اَہْلِہَا حَرَّ الْقُبُوْرِ অর্থাৎ নিশ্চয়ই সদকাকারীর সদকা কবরের গরম থেকে বাঁচায় وَ اِنَّمَا یَسْتَظِلُّ الْمُؤْمِنُ یَوْمَ الْقِیَامَۃِ فِیْ ظِلِّ صَدَقَتِہٖ এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে

(শুয়াবুল ঈমান, খণ্ড: , পৃষ্ঠা:২১২, হাদীস: ৩৩৪৭)

অতএব সদকা দেওয়ার অভ্যাস করা উচিত সদকা দেওয়ার অনেক ফযিলত রয়েছে: * সদকা মন্দের ৭০টি দরজা বন্ধ করে * সদকাকারী কিয়ামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে * সদকা কবরের গরম থেকে বাঁচায় * সদকা গুনাহগুলোকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন; পানি আগুন নিভিয়ে দেয় * সদকা বিপদ-আপদকে আটকায় * সদকা আয়ু বৃদ্ধি করে * সদকা মন্দ মৃত্যু এবং মন্দ পরিণাম থেকে বাঁচায় * সদকা আল্লাহ পাকের গযবকে প্রশমিত করে * সদকা রিযিকে বরকত এবং সম্পদের প্রাচুর্যের মাধ্যম হয় * সদকা দরিদ্রতা অভাব দূর করে (সদকা কে ইনাম, পৃষ্ঠা: ১৭ থেকে ১৯) মোটকথা! সদকা অনেকগুলো কল্যাণের দরজা খুলে দেয় এবং অনেক মন্দের দরজা বন্ধ করে দেয়অতএব আমাদের অধিকহারে সদকা খয়রাত দিয়ে নিজের কবর আখিরাতের কল্যাণের ব্যবস্থা করা উচিত

অনুদানের প্রতি উৎসাহ