Share this link via
Personality Websites!
থাকি কিন্তু একান্তে সেই গুনাহের বাজার গরম হয় যে, اَلْاَ مَانُ وَ الْحَفِيْظ...!!
গুনাহ অবশেষে গুনাহই
প্রিয় ইসলামী ভাইয়েরা! গুনাহ গোপনে করা হোক বা মানুষের সামনে করা হোক, গুনাহ তো অবশেষে গুনাহই এবং আল্লাহ পাক তাঁর অবাধ্যতা করা বান্দাদের উপর কঠোর গযব করেন। লক্ষ্য করুন! এরা সেই লোক ছিল, যারা বাহ্যিকভাবে তো নেককার ছিল কিন্তু গোপনে গুনাহ করত এবং এক আমরা আছি যে, প্রকাশ্যে গুনাহ করে বেড়াই এবং একটুও লজ্জা পাই না, আমাদের কী হবে? হায়! একটু ভাবুন তো! যদি এভাবেই গুনাহ করতে করতে কবরে নেমে যাই এবং আমাদের উপর আযাব চাপিয়ে দেওয়া হয় তবে আমরা কী করব? যদি সাপ-বিচ্ছু কাফন ছিঁড়ে আমাদের শরীর দখল করে নেয় তবে কোথায় যাব? কবরের দেয়ালের সাথে মিশতেই আমাদের পাঁজরের হাড় ভেঙে চুরমার হয়ে একে অপরের মধ্যে ঢুকে যায় তবে কেমন তীব্র কষ্ট হবে? একটা পাথরের আঘাত তো সহ্য হয় না, যদি ফেরেশতারা হাতুড়ি বর্ষণ শুরু করে দেয় তবে এই নরম হাড়গুলোর কী হবে?
সাহাবীয়ে রাসূল হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: হে গুনাহগার! তুমি গুনাহের খারাপ পরিণামের প্রতি কেন ভয়হীন? অথচ গুনাহের অন্বেষণে থাকা গুনাহ করার চেয়েও বড় গুনাহ। * তোমার ডান, বাম দিকের ফেরেশতাদের লজ্জা না করা এবং গুনাহের উপর অটল থাকাও অনেক বড় গুনাহ অর্থাৎ তাওবা করা ছাড়া তোমার গুনাহের উপর অটল থাকা এর চেয়েও বড় গুনাহ। * তোমার গুনাহ করে নেওয়ায় খুশি হওয়া এবং অট্টহাসি দেওয়া এর চেয়েও বড় গুনাহ অথচ তুমি জানো না যে, আল্লাহ পাক তোমার সাথে কী আচরণ করবেন? * এবং তোমার গুনাহে ব্যর্থ হওয়ায় ব্যথিত হওয়া এর চেয়েও বড় গুনাহ।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami