Share this link via
Personality Websites!
কানযুল ঈমানের অনুবাদ: এবং যে আমার স্মরণে বিমুখ হয়, তবে তার জন্য রয়েছে সংকুচিত জীবনযাপন।
অতঃপর ইরশাদ করলেন: তোমরা কি জানো সংকুচিত জীবন কী? সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: আল্লাহ পাক এবং তাঁর প্রিয় রাসূলই ভালো জানেন। ইরশাদ করলেন: এর দ্বারা উদ্দেশ্য কবরের আযাব, যা অমুসলিমকে দেওয়া হবে। ঐ সত্তার শপথ যার নিয়ন্ত্রণে আমার প্রাণ! কবরে অমুসলিমের উপর ৯৯টি تَنِیْن চাপিয়ে দেওয়া হবে। তোমরা কি জানো تَنِیْن কী? এগুলো হলো ৯৯টি সাপ, এদের মধ্যে প্রতিটি সাপ সাত মাথাওয়ালা হবে। এই ৯৯টি সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে।
(আহওয়ালুল কুবুর, পৃষ্ঠা: ৯৫)
! اَللهُ اَكْبَرُপ্রিয় ইসলামী ভাইয়েরা! একটু চিন্তা করুন! কত ভয়ংকর দৃশ্য হবে...!! সাত মাথাওয়ালা ভয়ংকর সাপ এবং শুধু একটা দুইটা নয় বরং মোট ৯৯টি সাপ হবে। ! اَلله! اَللهএটা কত ভয়ংকর দৃশ্য। আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করো। বিশ্বাস করুন! কবরের বিষয়টি সহজ নয়।
কবর প্রথম মঞ্জিল
বর্ণিত আছে: কবর প্রতিদিন ৭ বার ডাকে এবং এই ঘোষণা দেয়: Ø হে দূর্বল মানুষ! আমার মধ্যে আসার পূর্বে, এই দুনিয়ার জীবনেই নিজের প্রতি দয়া করো! নিশ্চয়ই যখন তুমি আমার মধ্যে আসবে, তখন যদি তুমি তোমার প্রতিপালকের অনুগত হও তবে আমি তোমার প্রতি দয়া করব, তুমি আমার মধ্যে আনন্দ দেখবে এবং যদি তুমি নিজের প্রতি দয়া না করো, আমিও তোমার প্রতি করব না। * (হে দুর্বল মানুষ!) * আমি পোকা-মাকড়ের ঘর এবং এর সাথে দীর্ঘ সময় পর্যন্ত লাঞ্ছনাও আছে *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami