Share this link via
Personality Websites!
নামায তো কখনও ছাড়বই না। বর্ণনায় রয়েছে: মেরাজের দুলহা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মেরাজের রাতে এমন কিছু মানুষের পাশ দিয়ে তাশরীফ নিয়ে গিয়েছিলেন, যাদের মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হচ্ছিল। যখনই মাথা থেঁতলে দেওয়া হতো, তখনই তা পুনরায় আগের মতো হয়ে যেত এবং এই ধারা অবিরত চলছিল। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: হে জিবরাঈল! এরা কারা? তিনি আরয করলেন: এরা সেই লোক, যাদের মাথা নামায পড়ার সময় ভারী হয়ে যেত (অর্থাৎ তারা ফরয নামায ছেড়ে দিত)।
(মুসনাদে বাযযার, ১৭/৫, হাদীস: ৯৫১৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি মাথায় সামান্য চোট লেগে যায় তবে মানুষ যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে, কাজেই مَعَاذَ الله নামায কাযা করার কারণে যদি এই নাজুক মাথাকে ফেরেশতারা পাথর দিয়ে থেঁতলে দেয়া শুরু করে, তবে কী অবস্থা হবে! হায়! হায়! হায়! যেন সব মুসলমান খাঁটি নামাযি হয়ে যায়।
মাথা থেঁতলে দেওয়ার শাস্তি
ফজরের নামাযে যারা ঘুমিয়ে থাকা ব্যক্তি, নামাযের সময় ঘুমের মধ্যে কাটিয়ে দেয়ার যে ভয়াবহ শাস্তির অবস্থা, শুনুন এবং তাওবা করুন। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে ইরশাদ করলেন: আজ রাতে দুইজন ব্যক্তি (অর্থাৎ জিবরাঈল ও মিকাঈল (عَلَیْہِمَا السَّلَام) আমার নিকট আসলেন এবং আমাকে পবিত্র ভূমিতে (অর্থাৎ বায়তুল মুকাদ্দাসে) নিয়ে গেলেন। (বুখারী, কিতাবুল জানাইয, পৃষ্ঠা: ৩৮৬, হাদীস: ১৩৮৬) আমি দেখলাম যে, একজন ব্যক্তি শুয়ে আছে এবং তার শিয়রে (অর্থাৎ মাথার কাছে) একজন ব্যক্তি পাথর হাতে দাঁড়িয়ে আছে এবং বারবার পাথর দিয়ে তার মাথা থেঁতলে দিচ্ছে। প্রতিবার মাথা থেঁতলে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami