Share this link via
Personality Websites!
(৩) মেরাজের সফর এবং বন্দেগীর শিক্ষা
প্রিয় ইসলামী ভাইয়েরা! মেরাজের সফরের হিকমত সম্পর্কে ওলামায়ে কেরাম এটাও বলেন যে, এই সফর বন্দেগীর সফর ছিল। যেমনটি হযরত আবু আলী দাক্কাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাক প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দুনিয়ায় পাঠিয়েছেন যাতে মানুষ তাঁর কাছ থেকে ইবাদতের পদ্ধতি শেখে এবং মেরাজের রাতে আসমানে ডেকেছেন যাতে মানুষ তাঁর কাছ থেকে বন্দেগীর আদব শিখে নেয়। (কিতাবুল মেরাজ লিল কুশাইরী, পৃষ্ঠা: ৬৯)
অর্থাৎ আল্লাহ আমাদের প্রতিপালক, আমরা তাঁর বান্দা। এই বান্দা হওয়ারও কিছু আদব রয়েছে। বর্তমানে নৈতিকতা ও শিষ্টাচার (Ethics) নিয়ে অনেক কথা হয় * বাবা-মা শিষ্টাচার * সন্তানের শিষ্টাচার * ডাক্তারের শিষ্টাচার * রোগীর শিষ্টাচার * দোকানদারের শিষ্টাচার * গ্রাহকের শিষ্টাচার * পানাহারের শিষ্টাচার * চলার শিষ্টাচার
* ঘুমানোর শিষ্টাচার, সকল কিছুই, সকল পদ, সকল পদবীর আলাদা আলাদা শিষ্টাচার রয়েছে। মোটকথা হলো যে, আমরা যা-ই হই, যেই পদেই হই আমাদের সমাজে যেই স্ট্যাটাস (Status) রয়েছে, এসবকিছুর আগে আমরা আল্লাহর বান্দা, কাজেই এই বন্দেগিরও তো শিষ্টাচার রয়েছে। এই শিষ্টাচারও তো শিখতে হবে। যেমনটি আল্লাহ পাক তাঁর হাবীব صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم কে মেরাজ করিয়েছেন, এই পুরো সফরে প্রিয় নবী صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم এর মাঝে বন্দেগীর প্রাধান্য ছিলো এবং এতে হিকমত হলো যে, আমরা মেরাজের সফরের অবস্থাদি পড়বো, এই বর্ণনা শুনবো এবং তা থেকে বন্দেগীর আদব শিখে নিবো।
প্রিয় নবীর একটি বিশেষ বৈশিষ্ট্য
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami