Share this link via
Personality Websites!
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: কিন্তু আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামীন আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি যেন দাঁড়ি লম্বা রাখি এবং গোঁফ ছোট করি।
(মাদারিজুন নবুওয়াত, খণ্ড: ২, পৃষ্ঠা: ২২৫)
যাই হোক! প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মেরাজের সফর থেকে আমরা এই শিক্ষা পেলাম যে, আমাদের সর্বদা ফিতরাতের উপর অটল থাকতে হবে। ফিতরাত কী? দ্বীন ইসলাম। অর্থাৎ আমাদের সর্বদা ইসলাম, ইসলামী চরিত্র ও আদব এবং ইসলামী জীবনাচরণের উপর অটল থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২) মেরাজের সফর ইলমে দ্বীনের সফর
প্রিয় ইসলামী ভাইয়েরা! মেরাজ শরীফের রহস্যসমূহের মধ্যে ওলামায়ে কেরাম একটি হিকমত এটিও বর্ণনা করেন যে, মেরাজের সফর মূলত মুস্তফার দোয়া কবুল হওয়ার প্রতিফল। আমাদের আক্বা ও মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নির্দেশ দেওয়া হয়েছিল:
وَ قُلْ رَّبِّ زِدْنِیْ عِلْمًا(۱۱۴)
(পারা ১৬, সূরা ত-হা , আয়াত ১১৪)
কানযুল ঈমানের অনুবাদ: আর আরয করুন, ‘হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞান বেশি দাও।’
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দোয়া করতেন: হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো। অতএব আল্লাহ পাক তাঁর এই দোয়া কবুল করলেন এবং বিশেষ রহস্যের জ্ঞান দান করার জন্য মেরাজে ডেকে নিলেন। (কিতাবুল মেরাজ লিল কুশাইরী, পৃষ্ঠা: ১১৩)
প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ছয় দিকের ঊর্ধ্বে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami