Share this link via
Personality Websites!
বড় কিছু চাও, দেখুন! হযরত রাবিয়া رَضِیَ اللهُ عَنْہُ কী মহান নেয়ামত চেয়েছিলেন; আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! জান্নাতে আপনার প্রতিবেশীত্ব প্রার্থনা করি।
প্রিয় নবীর প্রতিবেশীত্ব প্রার্থনা করুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিঃসন্দেহে দ্বীন ও দুনিয়ার সকল কল্যাণ আমাদের প্রিয় নবী صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم এর সদকাতেই পেয়ে থাকি, ভবিষ্যতেও যা কিছু পাবো, নবী করীম صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم এর সদকাতেই পাবো, তবে আমাদের উচিত যে, অন্তরে শুধুমাত্র একটিই আকাঙ্ক্ষা রাখুন: জান্নাতে আমি নবীর প্রতিবেশী হতে চাই। এর চেয়ে কম কোনো কিছুতেই সমঝোতা (Compromise) করা উচিত নয়। আমরা সাহাবায়ে কিরাম
رَضِیَ
اللهُ
عَنْہُمْ থেকে এই শিক্ষাই পেয়ে থাকি। একবার প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم হযরত উম্মে আম্মারা رَضِیَ
اللهُ
عَنْہَا এর পুত্রকে উদ্দেশ্য করে ইরশাদ করছিলেন: আল্লাহ পাক তোমার পরিবারের (Family) সকলের উপর বরকত অবতীর্ণ করুক! তোমার মায়ের মর্যাদা অমুকের চেয়ে উত্তম, তোমার সৎ পিতার মর্যাদা অমুকের চেয়ে উত্তম, তোমার মর্যাদা অমুকের চেয়ে উত্তম। হযরত উম্মে আম্মারা رَضِیَ
اللهُ
عَنْہَا যখন এই বিষয়টি শুনলেন, তখন আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم! আমাদের জন্য দোয়া করুন যেন জান্নাতে আপনার প্রতিবেশীত্ব নসীব হয়ে যায়। নবী করীম صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم দোয়া করলেন: اَللّٰهُمّ
اجْعَلْهُمْ
رُفَقَائِي
فِي الْجَنّةِ অর্থাৎ হে আল্লাহ পাক! তাদেরকে জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দাও। প্রিয় নবীর এই দোয়া শুনে হযরত উম্মে আম্মারা رَضِیَ
اللهُ
عَنْہَا উচ্ছ্বাসে বললেন: مَا
اُبَالِیْ
مَا
اَصَابَنِیْ
مِنَ الدُّنْیَا
এখন আমি দুনিয়ায় কি পেলাম, তাতে আমার কিছুই আসে যায় না। (কিতাবুল মাগাযী, ১/২৩৮)
হুযুর চাওয়ার অনুভূতিও দিয়ে থাকেন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami