Share this link via
Personality Websites!
কি আপনি আওয়াবিন এবং ইশরাক ও চাশতের নফল পড়েছেন?” এই নেক আমলটির ওপর আমল করার বরকতে আমাদের (ফরয) নামাযের পাশাপাশি অন্যান্য নফল নামায পড়ারও অভ্যাস নসীব হবে।
কথাবার্তা বলার গুরুত্বপূর্ণ মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “১০১ মাদানী ফুল” থেকে কথাবার্তা বলার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনি: * মুচকি হেসে এবং প্রসন্ন চিত্তে কথাবার্তা বলুন। * মুসলমানদের খুশি করার নিয়তে ছোটদের সাথে স্নেহপূর্ণ এবং বড়দের সাথে আদবপূর্ণ ভঙ্গি বজায় রাখুন। * চিৎকার করে কথা বলা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। * একদিনের শিশু হোক, ভালো ভালো নিয়ত সহকারে তার সাথেও ‘আপনি-জনাব’ বলে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। আপনার চরিত্রও اِنْ شَآءَ الله চমৎকার হবে এবং শিশুটিও আদব শিখবে। * কথা বলার সময় গোপন স্থানে হাত দেওয়া, আঙুলের মাধ্যমে শরীরের ময়লা পরিষ্কার করা, অন্যদের সামনে বারবার নাক স্পর্শ করা বা নাক কিংবা কানে আঙুল দেওয়া, থুথু ফেলতে থাকা ভালো কাজ নয়। * যতক্ষণ অন্য কেউ কথা বলছে, মনোযোগ দিয়ে শুনুন, কথা কেটে দেওয়া থেকে বিরত থাকুন এবং কথা বলার সময় অট্টহাসি দেওয়া থেকে বিরত থাকুন, কেননা অট্টহাসি দেওয়া সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। কথা বলার সময় সর্বদা মনে রাখবেন যে, বেশি কথা বললে গাম্ভীর্য নষ্ট হয়ে যায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami