Share this link via
Personality Websites!
থাকে। (ইমামে আযম কি অসিয়ত, পৃষ্ঠা: ২৬) * আউলিয়ায়ে কিরাম তাঁদের দূর্নামকারীদের, বরং প্রাণের শত্রুদের সাথেও সদ্ব্যবহার করতেন। (গীবত কি তাবাহ কারিয়াঁ, পৃষ্ঠা: ৩৪২)
* সদ্ব্যবহার করার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয়। * সদ্ব্যবহার মানুষের খুশির কারণ হয়। * সদ্ব্যবহার করার দ্বারা ফেরেশতারা আনন্দিত হন। * সদ্ব্যবহার করার কারণে মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা করা হয়। * সদ্ব্যবহার করার কারণে শয়তান দুঃখ পায়। * সদ্ব্যবহার করার দ্বারা বয়স বৃদ্ধি পায়। * সদ্ব্যবহার করার দ্বারা রিযিকে বরকত হয়। (তামবিহুল গাফিলিন, পৃষ্ঠা: ৭৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রথম লোকমা এবং প্রতিটি লোকমায় পড়ার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী প্রথম লোকমা এবং প্রতিটি লোকমায় পড়ার দোয়া” মুখস্ত করানো হবে। প্রথম লোকমায় পড়ার দোয়া হলো:
یَا وَاسِعَ الْمَغْفِرَۃِ
অনুবাদ: হে মহান ক্ষমাশীল।
প্রতিটি লোকমায় পড়ার দোয়া হলো: یَا وَاجِدُ
অনুবাদ: হে মহান ধনী। (খযিনায়ে রহমত, পৃষ্ঠা: ১০৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami