Share this link via
Personality Websites!
কঠোরতা থাকে এবং সে বিনা কারণে মুসলমানের মনে কষ্ট দেয়, তবে এই আমল কিয়ামতের দিন তার ফেঁসে যাওয়ার কারণ হতে পারে। মনে রাখবেন! রাগের বশবর্তী হয়ে কোন মুসলমানের মনে কষ্ট দেয়া, সবার সামনে কাউকে অপমানিত ও অপদস্ত করা হারাম এবং দোযখে নিয়ে যাওয়ার মতো কাজ। বর্তমানে আমাদের সমাজে রাগের সময় বা হাসি ঠাট্টা করার সময় কাউকে উপহাস করা, সবার সামনে লজ্জিত করা, তার উপর অভিযোগের তীর বর্ষণ করা এবং তার কথায় অট্টহাসি দেয়া একেবারেই মন্দ ভাবা হয়না। যাকে উপহাস করা হচ্ছে অনেক সময় হয়তো সেও ঠাট্টাকারীর সাথে অট্টহাসি হাসছে। এতে শয়তান এভাবে প্রশান্ত করে দেয় যে, এই হাসি ঠাট্টায় সেও খুশি হচ্ছে, অথচ সে বেচারা খুশি হচ্ছে না বরং হয়তো নিজের লজ্জা নিবারণের জন্য হাসছে এবং ভেতরে ভেতরে তার মন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সেই সকল কাজ থেকে বিরত থাকা দরকার, যাতে কোন মুসলমানের মনে কষ্ট না হয় এবং যদি কেউ আমাদের জন্য কঠিন শব্দ ব্যবহার করে তবে দ্রুত রাগকে প্রশমিত করে নম্রতা অবলম্বন করে সংশোধনের চেষ্টা করা উচিৎ। আসুন! এ সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করি। যেমনটি
খোরাসানের এক বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বপ্নযোগে নির্দেশ প্রাপ্ত হলেন তাতার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দেয়ার জন্যে। ওই সময় তাতার সাম্রাজ্যের ক্ষমতার মসনদে আসীন ছিলো হালাকুর ছেলে তগোদার। সেই বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সফর করে তাগোদারের নিকট পৌঁছেন। সুন্নাতের পরিপূর্ণ অনুসারী শ্মশ্রুমন্ডিত দাড়ি বিশিষ্ট মুসলমান মুবাল্লিগকে দেখে তগোদার তাঁকে তামাশার ছলে বললো: ‘মিঞা! এটা বলোতো দেখি তোমার দাড়ি উত্তম, না আমার কুকুরের লেজ উত্তম? কথাটি যদিও রাগান্বিত করার জন্য ছিলো, কিন্তু সেই বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন একজন অভিজ্ঞ মুবাল্লিগ। সুতরাং তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অত্যন্ত বিনয়ের সাথে বললেন: “আমিও আমার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ পাকের কুকুর। যদি আত্মত্যাগ ও বিশ্বস্থতার মাধ্যমে আমি তাঁর সন্তুষ্টি অর্জনে সফল হই তাহলে আমি উত্তম। অন্যথায় আপনার কুকুরের লেজই আমার চেয়ে উত্তম, কেননা সে আপনার প্রতি অনুগত ও বিশ্বস্ত। এজন্যই যে, তিনি একজন আমলদার মুবাল্লিগ ছিলেন, গীবত, চুগলখোরী, অপরের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami