Share this link via
Personality Websites!
কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর তার সাথে নম্র কথা বলবে, এ আশায় যে, সে মনোযোগ দেবে অথবা কিছুটা ভয় করবে।
বর্ণনাকৃত আয়াতে মুবারাকার আলোকে তাফসীরে খাযিনে লিখা রয়েছে: অর্থাৎ যখন তুমি ফেরআউনের নিকট যাবে তখন তাকে নম্রভাবে উপদেশ দেবে। কিছু মুফাসসীরগণের (رَحِمَہُمُ اللهُ السَّلَام ) মতে ফেরআউনের সাথে নম্র হওয়ার আদেশ এই জন্যই ছিলো যে, সে শিশুকালে হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর খেদমত করেছিলো এবং কিছু মুফাসসিরগণ (رَحِمَہُمُ اللهُ السَّلَام ) বলেন: নম্রতা দ্বারা উদ্দেশ্য হলো, তুমি তার সাথে ওয়াদা করো যে, যদি সে ঈমান আনয়ন করে তবে সারা জীবন যুবক থাকবে, কখনোই বৃদ্ধ হবে না, মৃত্যুর পূর্ব পর্যন্ত বাদশাহ থাকবে, খাবার দাবার ও বিবাহের স্বাদ মৃত্যু পর্যন্ত অবশিষ্ট থাকবে এবং মৃত্যুর পর জান্নাতে প্রবেশাধিকার নসীব হবে। যখন হযরত মূসা عَلَیْہِ السَّلَام ফেরআউনের সাথে এই ওয়াদা করলেন তখন তার এই বিষয়টি খুবই পছন্দ হলো কিন্তু সে কোন কাজে (তার উজির) হামানের সাথে পরামর্শ করা ছাড়া সিদ্ধান্ত নিতো না এবং তখন হামান উপস্থিত ছিলো না (তাই সে তখন সিদ্ধান্ত নিলো না) যখন সে এলো তখন ফেরআউন তাকে এই সংবাদ দিলো এবং বললো: মন চাচ্ছে যে, হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর নির্দেশনায় ঈমান কবুল করে নিতে। একথা শুনে হামান বলতে লাগলো: আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম (কিন্তু এটা কি!) তুমি হলে রব আর বান্দা হয়ে যেতে চাও, তুমি হলে মাবুদ আর আবিদ হওয়ার বাসনা করছো? ফেরআউন বললো: তুমি ঠিক বলেছো (আর এভাবে সে, ঈমান আনয়ন করা থেকে বঞ্চিত রইলো)।
(তাফসীরে খাযিন, ৩/২৫৪, সূরা ত্ব’হা, ৪৪ নং আয়াতের পাদটিকা)
প্রিয় ইসলামী বোনেরা! তাফসীরে সিরাতুল জিনানে লিপিবদ্ধ রয়েছে: এই আয়াতে আল্লাহ পাকের রহমতের ঝলকও পরিলক্ষিত হয় যে, আপন দরবার থেকে পলাতক ও অবাধ্যদের সাথে কিরূপ নম্রতা প্রদর্শন করেছেন এবং যখন আপন অবাধ্য বান্দার সহিত তাঁর নম্রতার এই অবস্থা তখন অনুগত বান্দার সহিত তাঁর নম্রতা কীরূপ হবে? হযরত ইয়াহইয়া বিন মুয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সামনে যখন এই আয়াত তিলাওয়াত করা হলো তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কাঁদতে লাগলেন এবং আরয করলেন: (হে দয়ালু রব!) এটা তোমার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami