Share this link via
Personality Websites!
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ وَالصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی خَاتَمِ النَّبِیّٖنط
اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِط
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَا حَبِیْبَ الله
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَانُوْرَ الله
আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَوْلَی النَّاسِ بِیْ یَوْمَ الْقِیَامَۃِ اَکْثَرُهُمْ عَلَیَّ صَلَاۃً অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মাঝে আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে, যে সবচেয়ে বেশি আমার প্রতি দরূদ শরীফ পাঠ করবে।
(তিরমিযী, আবওয়াবুল বিতর, ২/২৭, হাদিস- ৪৮৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! সাওয়াব অর্জনের উদ্দেশ্যে প্রথমে কিছু ভাল ভাল নিয়্যত করে নিই। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “نِيَّةُ الْمُؤْمِنِ خَيْرٌ مِنْ عَمَلِهٖ” মুসলমানের নিয়্যত তার আমল অপেক্ষা উত্তম। (মুজামুল কাবীর, সাহাল বিন সাআদ, ৬/১৮৫, হাদীস: ৫৯৪২)
অতএব নিজের অবস্থার প্রেক্ষিতে ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; * আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো * আদব সহকারে বসবো * এদিক সেদিক তাকানোর পরিবর্তে দৃষ্টিকে নত রেখে গভীর মনযোগ সহকারে বয়ান শুনবো * বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো * বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো। اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! মনে রাখবেন! নম্রতা রব তায়ালার একটি অনেক উত্তম নেয়ামত, যে সৌভাগ্যবান মুসলমানকে এই নেয়ামত দান করা হয়, তার চরিত্র উত্তম হয়ে যায় এবং মানুষও এরূপ ব্যক্তিকে ভালবাসে। কাজেই আসুন! আজকের এই সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় আমরা নম্রতা (Politness) সম্পর্কে কিছু ঘটনাবলী, কাহিনী এবং হাদিস শরীফ শ্রবণ করবো। আসুন! প্রথমেই নম্রতা সম্পর্কে একটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবণ করি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami