Share this link via
Personality Websites!
আয়াতে কারীমার সংক্ষিপ্ত ব্যাখ্যা
এগুলো ছিল মা'রিফত (আল্লাহর পরিচয়) সংক্রান্ত কিছু কথা। এখন আসুন! আমরা আয়াতে কারীমার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনি। আল্লাহ পাক বলেছেন:
كَیْفَ تَكْفُرُوْنَ
কানযুল ঈমানের অনুবাদ: তোমরা কীভাবে আল্লাহর অস্বীকারকারী হতে পারো?
এটি একটি বিস্ময়কর প্রশ্ন: অর্থাৎ, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের প্রতি বিস্ময় প্রকাশ করা হচ্ছে যে, কত আশ্চর্যের ব্যাপার, তোমরা আল্লাহকে কীভাবে অস্বীকার করতে পারো? অথচ
وَ كُنْتُمْ اَمْوَاتًا فَاَحْیَاكُمْۚ-ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ(۲۸)
(পারা ১, সূরা বাকারা, আয়াত ২৮)
কানযুল ঈমানের অনুবাদ: অথচ তোমরা মৃত ছিলে, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। পুনরায় তোমাদেরকে মৃত্যু দেবেন, এরপর তোমাদেরকে জীবিত করবেন, আবার তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে।
এগুলো মানুষের ৫টি অবস্থার বর্ণনা, যার প্রতিটি অবস্থা আল্লাহ পাকের অস্তিত্বের একটি স্বতন্ত্র প্রমাণ।
মানুষের প্রথম অবস্থা
বলা হয়েছে:
وَ كُنْتُمْ اَمْوَاتًا
কানযুল ঈমানের অনুবাদ: অথচ তোমরা মৃত ছিলে।
এটি আমাদের প্রথম অবস্থা। একটা সময় ছিল যখন আমরা কিছুই ছিলাম না।
هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْــٴًـا مَّذْكُوْرًا(۱)
(পারা ২৯, সূরা দাহর, আয়াত ১)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami