Share this link via
Personality Websites!
পাহাড় বিস্তৃত হতে লাগলো
হযরত ফুযাইল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন অনেক বড় ওলীউল্লাহ ছিলেন। তাওবার আগে তিনি একজন বিখ্যাত ডাকাত ছিলেন। তারপর তাঁর উপর দয়া হলো, তিনি তাওবা করলেন এবং নেক কাজে মশগুল হলেন। তাঁর উপর আল্লাহ পাকের অনেক অনুগ্রহ ছিল, তাঁকে অনেক উচ্চ মাকাম দান করা হলো। তিনি একবার মিনা শরীফে একটি পাহাড়ে বিদ্যমান ছিলেন। তিনি বললেন: যদি কোনো ওলীউল্লাহ এই পাহাড়কে আদেশ দেন যে, হে পাহাড়! লম্বা হয়ে যাও। তাহলে পাহাড় সাথে সাথেই লম্বা হতে শুরু করবে। এই কথা বলার সাথে সাথে পাহাড় লম্বা হতে শুরু করলো। তিনি বললেন: হে পাহাড়! থেমে যাও...!! আমি তোমাকে আদেশ দেইনি। এই কথা শুনেই পাহাড় স্থির হয়ে গেল। (রিসালাহ কুশাইরিয়া, বাবু কারামাতুল আউলিয়া, ৩৯৬ পৃ:) এটাই মা'রিফাতের মর্যাদা...!! যে ব্যক্তি আল্লাহ পাকের পরিচয় লাভ করে, সে এমন বড় মকামে পৌঁছে যায়।
মা'রিফাত কিভাবে লাভ হয়...?
এখন একটি মৌলিক প্রশ্ন হল: আল্লাহ পাকের মারিফত (অর্থাৎ পরিচয়) কীভাবে লাভ করা যায়? হযরত দাতা গঞ্জ বখশ আলী হাজভেরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। পরিশেষে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, আল্লাহ পাকের মারিফত (অর্থাৎ পরিচয়) জ্ঞান দ্বারাও অর্জিত হয় না, বুদ্ধি দ্বারাও নয়। আল্লাহ পাকের মারিফত শুধুমাত্র আল্লাহ পাকের অনুগ্রহেই লাভ করা যায়। যার উপর আল্লাহ পাক দয়া করেন, সে এই মারিফত লাভ করে।
এই পৃথিবীতে অনেক মানুষ এসেছে যারা নিজেদের বুদ্ধি দিয়ে আল্লাহ পাককে চিনতে চেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। কেউ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami