Share this link via
Personality Websites!
কানযুল ঈমানের অনুবাদ: আর আমি জিন ও মানুষকে এজন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার ইবাদত করবে।
এই আয়াতে কারীমার তাফসীরে ইমাম মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াতে ইবাদত দ্বারা মা'রিফাত উদ্দেশ্য। (তাফসীরে বাগভী, পারা: ২৭, সূরা: যারিয়াত, আয়াতের পাদটীকা: ৫৬, পৃ: ২৩৫) অর্থাৎ আয়াতের অর্থ হবে যে, আমি জিন ও ইনসানকে এজন্যই সৃষ্টি করেছি যাতে তারা আমার মা'রিফাত অর্জন করতে পারে। একটি হাদিসে কুদসীতে, যা বড় বড় আউলিয়া কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام উল্লেখ করেছেন এবং তা থেকে অনেক মাসায়েল বের করেছেন, আল্লাহ পাক বলেন: كُنْتُ كَنْزًا مَخْفِیًّا (আমি একটি লুকানো ধন ছিলাম), فَاَحْبَبْتُ اَنْ اُعْرَفَ فَخَلَقْتُ الْخَلْقَ لِاُعْرَفَ (অতঃপর আমি পছন্দ করলাম যে আমাকে চেনা হোক, সুতরাং আমি মাখলুক সৃষ্টি করলাম যাতে আমাকে চেনা যায়)। (কাশফুল খফায়ি, হারফুল কাফী, খন্ড: ২, পৃ: ১২১, ক্রমিক নং: ২০১৪)
প্রতীয়মান হল; আমাদেরকে সৃষ্টিই করা হয়েছে এজন্য যাতে আমরা আল্লাহ পাকের পরিচয় জানতে পারি।
তোমার দোয়ায় পাহাড় স্থান ছেড়ে দেবে
হাদিস শরীফে রয়েছে: আমার এবং আপনার আক্বা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: যদি তোমরা আল্লাহ পাকের এমন মা'রিফাত (পরিচয়) অর্জন করো, যেমনটি তাঁর মা'রিফাতের হক, তাহলে অবশ্যই তোমরা সমুদ্রের উপর দিয়ে হাঁটতে পারবে এবং তোমাদের দোয়ায় পাহাড় নিজ স্থান থেকে সরে যাবে।
(মুসনদ ফেরদৌস, খন্ড: ৩, পৃ: ৩৭০, ক্রমিক নং: ৫১২৩)
!اَللهُ اَكْبَرُ এটাই হলো মারিফাতে ইলাহীর আযমত...!! যে ব্যক্তি আল্লাহ পাকের সঠিক পরিচয় লাভ করতে পারে, সে অনেক উঁচু মর্যাদা অর্জন করে। তার দোয়ায় এত প্রভাব আসে যে, সে দোয়া করলে পাহাড় নিজ স্থান থেকে সরে যায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami