Share this link via
Personality Websites!
দেবেন, এরপর তোমাদেরকে জীবিত করবেন, আবার তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে। (পারা: ১, সূরা: বাকারা, আয়াত: ২৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের অস্তিত্ব আছে, আল্লাহ পাক এক, তাঁর কোন শরীক নেই। পবিত্র কুরআনে আল্লাহ পাকের মা'রিফাত (অর্থাৎ পরিচয়) এর অনেক ধরনের প্রমাণ উল্লেখ করা হয়েছে। এই প্রমাণগুলোর একটি প্রকার হল دلائِلِ اَنْفُس (নিজের ভেতরের প্রমাণ), অর্থাৎ মানুষের সত্তা, তার অস্তিত্ব, তার চলমান শ্বাস-প্রশ্বাস, তার অসাধারণ সৃষ্টি, তার শৈশব, যৌবন, বার্ধক্য ইত্যাদি। মানুষের প্রতিটি অবস্থা নিজেই আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ। আল্লাহ পাকের অস্তিত্বের এমন প্রমাণ যা মানুষের সত্তার মধ্যে পাওয়া যায়, তাকে دلائِلِ اَنْفُس বলা হয়। (তাফসীরে কবীর, পারা: ২৪, সূরা মু’মিন, আয়াতের পাদটীকা: ৬৭, খন্ড: ৯, পৃ: ৫৩০ সারসংক্ষেপ) আমরা এইমাত্র পারা: ১, সূরা বাকারার ২৭ নম্বর আয়াত শোনার সৌভাগ্য অর্জন করেছি। এই আয়াতে কারীমায় আল্লাহ পাকের মা'রিফাত সংক্রান্ত কিছু دلائِلِ اَنْفُس বর্ণনা করা হয়েছে। প্রথমে মা'রিফাত সংক্রান্ত কিছু কথা শুনে নিন! তারপর আমরা, اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! আয়াতে কারীমার অনুবাদ এবং ব্যাখ্যা শুনব।
আল্লাহ পাকের মা'রিফাত একটি গুরুত্বপূর্ণ ফরয
প্রথমত, এই কথাটি মনে গেঁথে নিন যে, একজন মানুষের উপর সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরয হলো আল্লাহ পাকের মা'রিফাত। বরং সত্য কথা হলো, আমাদের দুনিয়াতে আসার একটি মৌলিক উদ্দেশ্যই হলো আল্লাহ পাকের মা'রিফাত (অর্থাৎ পরিচয়)। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে:
وَ مَا خَلَقْتُ الْجِنَّ وَ الْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ(۵۶)
(পারা ২৭, সূরা যারিয়াত, আয়াত ৫৬)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami