Share this link via
Personality Websites!
তবে! বসে নামায পড়ার সময় রুকু করার ক্ষেত্রে অনেক লোক দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, তারা বুঝতে পারে না যে রুকুতে কতটা ঝুঁকতে হবে, কেউ খুব সামান্য মাথা ঝুঁকিয়ে রুকু করে ফেলে এবং কেউ এতটাই ঝুঁকে যে সিজদার মতো অবস্থা হয়ে যায়। এই প্রসঙ্গে শরয়ী বিধান হলো এই যে, বসে নামায পড়লে রুকুতে এতটুকু ঝুঁকবে যাতে কপাল হাঁটুর বরাবর আসে, এর চেয়ে বেশি ঝোঁকা মাকরূহ তানযীহী ও অপছন্দনীয় কাজ। সায়্যিদি আলা হযরত, ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ফতোওয়ায়ে রযবীয়া শরীফে এর ব্যাখ্যা করেছেন। (ফতোওয়ায়ে রযবীয়া, ৬/১৫৭) আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামী বিধান শিখার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।
اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আসমাউল হুসনার বরকত (ওযীফা)
یَا حَکِیْمُ
যে ব্যক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযের পর ৮০ বার یَا حَکِیْمُ পড়বে, اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! সে কারো মুখাপেক্ষী হবে না। (মাদানী পাঞ্জেসূরা, ২৫২ পৃ:) আল্লাহ পাক আমাদের আমলের তাওফীক দান করুন।
اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami