Share this link via
Personality Websites!
কালেমা ও দোয়া মোবাইল অ্যাপ্লিকেশন এর পরিচিতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামীর আই.টি ডিপার্টমেন্ট একটি অত্যন্ত সুন্দর মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে যার নাম হলো: কালেমা ও দোয়া (Kalma & Dua) * এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে শিশুদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে * এই অ্যাপ্লিকেশনটিতে শিশুদের জন্য ৬টি কালেমা অডিও আকারে উচ্চারণ ও অনুবাদ সহকারে রয়েছে * দৈনন্দিন জীবনের ১৬টি বিভিন্ন দোয়া যেমন পানি পান করার দোয়া * খাবার খাওয়ার আগে ও পরের দোয়া * দুধ পান করার দোয়া * ঘুমানোর সময়ের দোয়া ইত্যাদি উচ্চারণ ও অনুবাদ সহকারে এবং বিভিন্ন বিষয়ে সুন্নাত ও আদব ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে উপকৃত হোন এবং অন্যদেরও উৎসাহিত করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি:
সঠিক কোনটি?
(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)
মাসআলা: বসে নামায পড়ার সময় রুকূর সীমা হল এই যে, কপাল হাঁটুর বরাবর এসে যাবে।
ব্যাখ্যা: আমাদের প্রথমত এই অগ্রাধিকার দেওয়া উচিত যে, নফল নামাযও দাঁড়িয়ে পড়া উচিত, কারণ এতে বেশি সাওয়াব আছে। তবুও যদি কেউ নফল নামায বসে পড়ে তাহলে তার অনুমতি আছে, এমনিভাবে যদি কোনো অসুস্থ ব্যক্তি শরয়ী অনুমতি নিয়ে বসে নামায পড়ে, এতেও কোনো অসুবিধা নেই।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami