Share this link via
Personality Websites!
আমাদের সঠিক অর্থে বান্দা হওয়ার প্রয়োজন। একবার হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর একজন গোলামের প্রয়োজন হলো। তিনি বাজারে গেলেন, একটি গোলাম কিনলেন এবং ঘরে নিয়ে এলেন। তিনি সেই গোলামকে জিজ্ঞাসা করলেন: তোমার নাম কী? গোলাম বলল: যে নামে আপনি ডাকবেন, সেটাই আমার নাম হবে। তিনি জিজ্ঞাসা করলেন: তুমি কী খেতে অভ্যস্ত? গোলাম বলল: যা আপনি খাওয়াবেন, তাই খাব। তারপর জিজ্ঞাসা করলেন: কোনো ইচ্ছা থাকলে বলো! গোলাম বলল: যা আপনার ইচ্ছা, সেটাই আমার ইচ্ছা। আমি তো গোলাম আর গোলামের এসব জিনিসের সাথে সম্পর্ক থাকে না। এতে হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ চিন্তা করতে লাগলেন: হায় আফসোস! যদি আমিও আল্লাহ পাকের এমন অনুগত হতাম তাহলে কতই না ভালো হতো।
(তাযকিরাতুল আউলিয়া, হযরত ইব্রাহিম আদহাম, ৭৮ পৃ:)
হে আশিকানে রাসূল! একেই বলে বান্দা (অর্থাৎ গোলাম) হওয়া। বান্দা তো সে-ই যার নিজের কোনো কামনা-বাসনা নেই, যার নিজের কোনো পছন্দ নেই। বান্দা সব সময় তার মালিকের ইচ্ছানুযায়ী চলে। তাই আমাদেরও উচিত নিজেদের ইচ্ছায় নয় বরং আল্লাহ পাকের হুকুমে চলা, জীবনের মানদণ্ড নিজেদের কামনা-বাসনা নয় বরং আল্লাহ পাকের নির্দেশাবলিকে, শরীয়তকে, হাদিস শরীফকে, দ্বীনকে বানানো। এতেই কল্যাণ, এতেই দ্বীন ও দুনিয়ার সফলতা এবং এটাই আমাদের হকও বটে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।
اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami