Share this link via
Personality Websites!
কানযুল ঈমানের অনুবাদ: ভালো, দেখতো! ওই ব্যক্তি, যে আপন খেয়াল-খুশিতে আপন খোদা স্থির করে নিয়েছে এবং আল্লাহ তাকে জ্ঞান-গুণ সহকারেই পথভ্রষ্ট করেছেন।
!اَللهُ اَكْبَرُ হে আশিকানে রাসূল! এখন আমরা চিন্তা করি, আমরা ! اَلْحَمْدُ لِلّٰه আল্লাহকে তো অস্বীকার করি না, আমরা মুসলমান। কিন্তু একটু ভাবুন! কুফরে খফি (অর্থাৎ কাফিরদের মতো চরিত্র) এর কত রূপ আমাদের মধ্যে পাওয়া যায়? * আমাদের সমাজে কি মানুষ আখিরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় না...? * চার পয়সার জন্য কি মানুষ ফরয নামায ছাড়ে না? * বিয়ে-শাদী ইত্যাদি উপলক্ষে নিজেদের মান-সম্মান রক্ষার নামে কি আল্লাহ পাকের নাফরমানী করা হয় না? * আমাদের সমাজে কি আল্লাহ পাকের আদেশের তুলনায় নফসের প্রবৃত্তির অনুসরণ করা হয় না? আফসোস! আমাদের সমাজে এমনটিই ঘটে। আফসোস! মানুষ নিজেদের আরামের জন্য ফজরের নামায কাযা করে ফেলে, কয়েক পয়সার জন্য নামাযে অলসতা করে, আল্লাহ পাকের আদেশের তুলনায় নিজেদের প্রবৃত্তিকে অগ্রাধিকার দেয়। কতই না আশ্চর্যের কথা...!! আমরা এমনটা কীভাবে করতে পারি? অথচ আল্লাহ পাক সেই সত্তা, যখন আমরা কিছুই ছিলাম না, তিনি আমাদেরকে জীবন দান করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হাজারো প্রকারের নিয়ামত দান করেছেন। হায়! অচিরেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে পৌঁছাতে হবে, আল্লাহ পাকের সামনে উপস্থিত হয়ে আমাদের প্রতিটি আমলের হিসাব দিতে হবে...!!
বান্দা হওয়া কাকে বলে?
হে আশিকানে রাসূল! আমরা বান্দা, আমরা এও মানি যে আমরা আল্লাহ পাকের বান্দা, আমাদের আকিদা হলো: لَا اِلٰہَ اِلَّا للہ।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami