Share this link via
Personality Websites!
কুফরে খফি এবং এর লক্ষণসমূহ
হয়তো অনেকের মনে প্রশ্ন জাগছে যে, আমরা তো ! اَلْحَمْدُ لِلّٰه মুসলমান, আল্লাহ পাককে মানি, لَا اِلٰہَ اِلَّا للہ এর উপর দৃঢ় বিশ্বাস রাখি, অতএব আমরা তো আল্লাহ পাকের পরিচয় অর্জন করেছি। এ প্রসঙ্গে বলতে চাই; নিঃসন্দেহে আমরা মুসলমান, আমরা আল্লাহ পাককে মানি, কালেমা পড়ি, কিন্তু আমাদেরকে ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যা বলেছেন সেদিকেও মনোযোগ দিতে হবে। তিনি লিখেছেন: কুফরের একটি প্রকার হলো যা প্রকাশ্য (অর্থাৎ যার কারণে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, যেমন আল্লাহ পাকের অস্তিত্ব অস্বীকার করা, নবীদের অস্বীকার করা, আসমানী কিতাব বা কিয়ামত ইত্যাদি অস্বীকার করা)। এছাড়াও কুফরের আরেকটি প্রকার আছে, যাকে কুফরে খফি বলা হয়। (এর অর্থ হলো, ব্যক্তি মুসলমান, কালেমাও পড়ে, আল্লাহ পাকের উপর, তাঁর রাসূলদের উপর, তাঁর কিতাবসমূহের উপর এবং কিয়ামতের দিনের উপর ঈমান রাখে কিন্তু তার চরিত্র কাফিরদের মতো।) এর উদাহরণ দিতে গিয়ে ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রত্যেক সেই বান্দা যে আল্লাহ পাক থেকে মুখ ফিরিয়ে নেয়, শুধুমাত্র দুনিয়ার হয়ে থাকে, দুনিয়াতেই সন্তুষ্ট থাকে, তাতেই প্রশান্ত থাকে, সেও কাফির (অর্থাৎ সে মুসলমান কিন্তু তার এই আচরণ কাফিরদের মতো)। (ইহয়াউল উলুম, ৪/১৫৯)
অনুরূপভাবে, পবিত্র কুরআনে এর একটি উদাহরণ এভাবে পাওয়া যায়, আল্লাহ পাক বলেছেন:
اَفَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَ اَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ
(পারা ২৫, সূরা জাসিয়া, আয়াত ২৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami