Share this link via
Personality Websites!
یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے
ওহ হে আইশ ও ইশরত কা কুয়ী মহল ভী
জাহাঁ তাক মে হার ঘড়ি হো আজল ভী
ব্যস আব আপনে উস জাহল ছে তু নিকাল ভী
ইয়ে জিনে কা আন্দায আপনা বদল ভী
জাগাহ জ্বী লাগানে কী দুনিয়া নেহী হ্যা
ইয়ে ইবরত কী জা হ্যা তামাশা নেহী হ্যা
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হলো মৃত্যু...!! এই দুনিয়াতে কারো চিরকাল জীবিত থাকতে না পারাটা এই কথার প্রমাণ যে আল্লাহ পাক আছেন, তিনি লা-শরীক, অতএব আমাদের সবার জন্য আবশ্যক যে আমরা তাঁর পরিচয় অর্জন করি এবং তাঁর সামনে মাথা নত করে বলি: سُبْحٰنَ رَبِّی الْاَعْلٰی পবিত্র আমার মহান রব!
মৃত্যুর পরের জীবন
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা এই দুনিয়াতেই আল্লাহ পাকের পরিচয় অর্জন করে তাঁর ইবাদতে মশগুল হয়ে যাই, এতেই আমাদের কল্যাণ রয়েছে। যদি আমরা তা না করি তবে মনে রাখবেন! মৃত্যুর সাথেই সব শেষ হয়ে যাবে না, বরং
ثُمَّ یُحْیِیْكُمْ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ(۲۸)
কানযুল ঈমানের অনুবাদ: "তারপর তিনি তোমাদেরকে জীবিত করবেন, তারপর তাঁরই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।"
আমাদেরকে আবার জীবিত করা হবে, তারপর আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে, আল্লাহ পাকের দরবারে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। অতএব, এটাই উত্তম যে আমরা আজই বুঝে যাই, সতর্ক হয়ে যাই, আল্লাহ পাকের পরিচয় অর্জন করি এবং আল্লাহ পাকের ইবাদতে, তাঁর সন্তুষ্টির কাজে জীবন কাটাতে শুরু করি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami