Share this link via
Personality Websites!
তারাও তাঁবুর পাশে দাঁড়িয়ে কিছু বললেন, তারপর চলে গেলেন। তারপর বাদশাহ ও মন্ত্রী এলেন, তারাও কিছুক্ষণ তাঁবুর পাশে থামলেন, কিছু বললেন এবং চলে গেলেন। ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এটি দেখে আমি খুব অবাক হলাম। আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে, কী ব্যাপার? তখন উত্তরদাতা জানালেন: বাদশাহর একজন সুন্দর, যুবক ছেলে ছিল, সে ইন্তেকাল করেছে, তাকে এই তাঁবুতে দাফন করা হয়েছে। প্রতি বছর যখন তার ইন্তেকালের দিন আসে তখন সবাই একইভাবে এখানে একত্রিত হয়। প্রথমে সৈনিকরা তাঁবুর কাছে এসে বলে: হে বাদশাহর পুত্র! যদি যুদ্ধের মাধ্যমে মৃত্যুকে ঠেকানো যেত তাহলে আমরা নিজেদের জীবন বিপন্ন করেও আপনাকে বাঁচিয়ে রাখতাম। তারপর ওলামারা এসে বলেন: হে বাদশাহর পুত্র! যদি জ্ঞানের মাধ্যমে মৃত্যুকে আটকানো যেত তাহলে আমরা অবশ্যই আপনাকে বাঁচিয়ে রাখতাম। তারপর চিকিৎসকরা এসে বলেন: হে বাদশাহর পুত্র! যদি মৃত্যুর কোনো চিকিৎসা সম্ভব হতো তাহলে আমরা অবশ্যই আপনার চিকিৎসা করতাম। সবশেষে বাদশাহ ও মন্ত্রী এসে বলেন: পুত্র! আমরা তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু মৃত্যুকে কে ঠেকাতে পারে? এখন আগামী বছর পর্যন্ত তোমার উপর আমাদের সালাম।
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন এই কথা শুনলেন, তখন তিনি দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে, এখন থেকে জীবনে আর কোনদিন হাসবেন না এবং যতদিন দুনিয়াতে আছেন আখিরাতের চিন্তাতেই মশগুল থাকবেন।
(তাযকিরাতুল আউলিয়, ১৭ পৃ:)
وہ ہے عیش و عشرت کا کوئی محل بھی جہاں تاک میں ہر گھڑی ہو اجل بھی
بس اب اپنے اس جہل سے تُو نکل بھی یہ جینے کا انداز اپنا بدل بھی
جگہ جی لگانے کی دُنیا نہیں ہے
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami