Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী বোনেরা! প্রত্যেকের ব্যস্ততা আলাদা আলাদা হয়ে থাকে, এর জন্য প্রত্যেকের উচিৎ যে, নিজের অবস্থা, ব্যস্ততা ইত্যাদির অনুযায়ী নিজের শিডিউল বানান, তবে আমরা আমাদের দুনিয়াবী ব্যস্ততার পাশাপাশি বেশি থেকে বেশি আখিরাতের প্রস্তুতি কিভাবে করতে পারি? এ সম্পর্কীত কয়েকটি মাদানী ফুল উপস্থাপন করছি:
নামাযের সময়সূচী অনুসারে অতিবাহিত করুন!
দিন রাত কিভাবে অতিবাহিত করবেন? এ সম্পর্কীত প্রথম মাদানী ফুল হলো: নামায পড়তে যত সময় লাগে, এই সময় পুরোপুরি আয়োজন সহকারে, পূর্ণ প্লানিং সহকারে অতিবাহিত করুন! আমরা যখন নামাযের জন্য দাঁড়ালে তবে এতে কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট বা আধাঘন্টা লেগে যাবে। এই যে ১৫ থেকে ২০ মিনিট, এটি পূর্ণ প্লানিং সহকারে অতিবাহিত করা উচিত।
নামায পুরো আয়োজন সহকারে পড়ুন। এই ১৫ থেকে ২০ মিনিট বা আধাঘন্টা আমরা নামাযের জন্য বের করছি, এটাও আমাদের জীবনের অংশ বরং হিসেবে এটি জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, কেননা তখন আমরা আমাদের আল্লাহ পাকের নিকট উপস্থিত থাকি, তাই এই সময়টি পরিপূর্ণ ধ্যানের সহিত অতিবাহিত করা উচিৎ।
প্রত্যেক নামাযের পর ৪টি কাজ করুন!
ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রত্যেক নামাযের পর ৪টি কাজ করা উচিৎ: (১) তিলাওয়াত করুন (২) যিকির আযকার করুন (৩) চিন্তাভাবনা করুন (৪) দোয়া প্রার্থনা করুন। (ইহইয়াউল উলুম, কিতাব: তারতীবুল আওরাদ, ১/৪৪৭)
যদি আপনার সময় থাকে তবে দিন আর যদি সময় কম হয় তবুও সমস্যা নাই, এই চারটি কাজ ৫ মিনিটেও করা যায়, যেমন; শুধুমাত্র ৩ আয়াতের তিলাওয়াত করে নিন, এভাবে তিলাওয়াত করলে হয়তো এক মিনিট লাগবে, সংক্ষিপ্ত অযিফা পাঠ করে নিন, তাসবীহে ফাতিমা পাঠ করে নিন বা আপনার পীর সাহেবের পক্ষ থেকে প্রদানকৃত অযিফা রয়েছে এক থেকে দেড় মিনিটে তা পাঠ করে নিন, অতঃপর শুধু এক মিনিটের জন্য চোখ বন্ধ করে কবর ও আখিরাত, মৃত্যু, কিয়ামতের দিন উঠা, আল্লাহ পাকের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami