Share this link via
Personality Websites!
প্রত্যেক দিন এই আহ্বান করে...!!
ইমাম ইবনে আবীদ দুনিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: প্রত্যেক দিন এই আহ্বান করে: (হে লোকেরা! আমি হলাম নতুন দিন আর আমি হলাম তোমাদের স্বাক্ষী, হে আদম সন্তান! আমি আর ফিরে আসবো না। অতএব আজ নেক আমল করে নাও...!! অনুরূপভাবে প্রত্যেক নতুন রাত এটা বলে: হে আদম সন্তান! আজ রাতে নেক আমল করে নাও! আমি আর কখনো ফিরে আসবো না।(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, ৪/৩৩৩)
ওলীয়ে কামিল হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নিশ্চয় এই দিন ও রাত ২টি ধনভান্ডার, ব্যস ভাবুন যে, এই ধনভান্ডার কোথায় ব্যয় (Spend) করছেন?
(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, ৪/৩৩৬)
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হে আদম সন্তান! এই দিন ও রাত তোমাদের নিকট হলো মেহমান, অতিশীঘ্রই তা তোমার প্রশংসা (Praise) করে বা তোমাকে গালমন্দ করে বিদায় নিয়ে যাবে।
(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, ৪/৩৩৬)
আহ! আমার জীবনের একটি দিন কমে গেলো
হযরত মুফাযযাল বিন ইউনুস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক অভ্যাস ছিলো: যখন রাত হতো তখন বলতেন: আহ! আমার জীবনের একটি দিন কমে (Minus) গেলো। যখন সকাল হতো তখন বলতেন: আহ! আমার জীবনের একটি রাত কমে গেলো। যখন তাঁর শেষ সময় এলো তখন তিনি কাঁদতে লাগলেন, অতঃপর বললেন: আমি জানি যে, আমার উপর আপদেপূর্ণ দিনের আগমন ঘটছে, আহ! সেইদিন প্রচন্ড বেদনার, নিশ্চয় তিনিই সত্যিকার সৃষ্টিকর্তা, যিনি তাঁর সৃষ্টির জন্য মৃত্যুর ফয়সালা করেছেন, অতঃপর তিনি পারা ২৯ সূরা মুলকের এই আয়াতে করীমা তিলাওয়াত করলেন:
الَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَ الْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًاؕ-
(পারা ২৯, সূরা মূলক, আয়াত ২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami