Share this link via
Personality Websites!
এই আয়াত থেকে জানা গেলো; রাত ও দিন আল্লাহ পাকের ২টি নিদর্শন, আল্লাহ পাক রাতের নিদর্শনকে অন্ধকার বানিয়েছেন যে, এতে সকল কিছু গোপন হয়ে যায় আর দিনকে আলোকিত বানিয়েছেন, কেন বানিয়েছেন? এই জন্য যাতে তোমরা আপন রবের অনুগ্রহ অনুসন্ধান করো! হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াতে মুবারাকায় যেই অনুগ্রহ অনুসন্ধানের আদেশ রয়েছে, তা হলো সাওয়াব ও মাগফিরাতের। (ইহইয়াউল উলুম, কিতাব: তারতিবুল আউরাদ, ১/৪৩৮)
যেন বলা হচ্ছে! আমি রাতকেও আমার কুদরতের নিদর্শন (Sign) বানিয়েছি, দিনকেও আপন কুদরতের নিদর্শন বানিয়েছি, কেন? যাতে তোমরা দিনরাত নেকী করো, জান্নাতে নিয়ে যাওয়ার আমলের মাধ্যমে আখিরাতের মহান সাওয়াব ও আল্লাহ পাকের মাগফিরাত অনুসন্ধান করতে থাকো... !!
সাহাবীয়ে রাসূল হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: হে আদম সন্তান! জমিনকে নিজের পা দ্বারা পদদলিত করে নাও! অতিশীঘ্রই তোমরা এর ভেতর নেমে যাবে। হে আদম সন্তান! তোমাদের জীবন কি? এই দিনগুলোরই তো সমষ্টি। যখন একদিন অতিবাহিত হয়ে যায়, তোমাদের জীবনের একটি অংশ কমে যায়, নিশ্চয় যখন থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমাদের জীবন ধারাবাহিকভাবে কমে যাচ্ছে।
(মাওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব: কালামুল লিয়ালী ওয়াল আইয়াম, ৪/৩৩৬)
হযরত আব্দুল্লাহ ইবনে সুমাইত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আমার সম্মানিত পিতাকে বলতে শুনেছি: মুমিন বান্দা নিজেকে এভাবে বুঝায়: হে নফস! এটা হলো দুনিয়াবী ও নশ্বর জীবন (Mortal Life) শুধুমাত্র তিনদিনেরই, একদিন অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয় দিন যা অতিবাহিত হচ্ছে, মনে করো যে, ব্যস এটাও অতিবাহিত হয়ে গেলো আর তৃতীয়দিন আসার দিন হলো আগামীকাল আর তা হলো শূন্য আশা (Hollow Hope), যা হয়তো তুমি নাও পেতে পারো, ধরো যদি তুমি কাল পর্যন্ত বেঁচে থাকো তবে কালকের দিন তোমার রিযিক (Sustenance) জানিনা কত লোকের জন্য মৃত্যুর বার্তা নিয়ে আসে, হয়তো তুমিও এতে শামিল থাকবে, যারা মৃত্যুর বার্তা পাবে। অতঃপর যদি আরো জীবন পাও, তবে তোমার দুর্বলতা অন্তরে দরিদ্রতা, অসুস্থতা এবং আপদের দুঃখ ভর করে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami