Share this link via
Personality Websites!
মেলামেশা করো। (আল মু'জামুল কবীর, ২২/১২৫, হাদিস: ৩২৪) * উত্তম সহচর সে, যাকে দেখলে তোমার আল্লাহকে স্মরণ হয়, যার কথা তোমার আমলে বৃদ্ধি ঘটায় এবং যার আমল তোমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (আল জামেউস সগীর, হাদিস: ৪০৬৩, পৃ. ২৪৭) * আমল করার সেই উত্তম প্রেরণা, যা একটি পবিত্র পরিবেশের সঙ্গ থেকে পাওয়া যায়, তা অন্য কোনোভাবে অসম্ভব না হলেও কঠিন বটে। (প্রাগুক্ত, পৃ. ২১) * এমন একটি পরিবেশ তৈরি করা উচিত, যেখানে সকল অংশগ্রহণকারীদের ওঠাবসা, একে অপরের সাথে সাক্ষাৎ এবং ভালোবাসা কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে। (প্রাগুক্ত, পৃ. ২৫) * উত্তম পরিবেশ থেকে ভালো সঙ্গ লাভ হয়। (প্রাগুক্ত, পৃ. ১৬) * উত্তম পরিবেশের সাথে সম্পৃক্ত হলে জাহির ও বাতীন উভয় ক্ষেত্রেই উন্নতি হয়। (প্রাগুক্ত, পৃ. ১৬) * খারাপ পরিবেশ গ্রহণকারীরা তাদের সম্মান, মর্যাদা এবং অবস্থান হারায়। (প্রাগুক্ত, পৃ. ২৬) * হযরত মালেক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে ভাই বা সঙ্গীর সঙ্গ তোমাকে দ্বীনি উপকার দেয় না, তুমি তার সঙ্গ থেকে দূরে থাকো, যাতে তুমি সুরক্ষিত ও নিরাপদ থাকো। (কাশফুল মাহজুব, পৃ. ৩৭৪) * দাওয়াতে ইসলামীর উত্তাল, প্রাণবন্ত পরিবেশ ইবাদত ও অবস্থার তত্ত্বাবধান এবং সুন্নাতের সংরক্ষণের উদ্দীপনা নিয়ে মদীনার দিকে এগিয়ে চলছে। তাই দাওয়াতে ইসলামীর পবিত্র ও নেক পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য। (উত্তম পরিবেশের বরকত, পৃ. ২২)
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়ত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami