Share this link via
Personality Websites!
উঠে যায় তখন তাদের রব তাদেরকে জিজ্ঞাসা করে, অথচ তিনি ভালই জানেন যে, তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা আরয করে: আমরা যখন তাদেরকে রেখে এসেছি তখন তারা নামায পড়ছিলো এবং যখন আমরা তাদের নিকট গেলাম তখনও তারা নামায পড়ছিলো। (বুখারী, কিতাব: মাওয়াকিয়াতুস সালাত, ২০৫ পৃষ্ঠা, হাদিস-৫৫৫)
প্রিয় ইসলামী বোনেরা! আমরা দিন রাত কিভাবে অতিবাহিত করবো? এ সম্পর্কে তৃতীয় মাদানী ফুল হলো: রাতে ঘুমানোর পূর্বে কমপক্ষে এক ঘন্টা এমনভাবে নির্ধারণ করুন, যাতে শুধু ইবাদতই হবে আর কোন কাজ থাকবে না। চেষ্টা করে এই এক ঘন্টায় পূর্ণ আয়োজন সহকারে ইবাদত করুন * সম্ভব হলে একটি পোশাক আলাদাভাবে এই সময়ের জন্য রেখে দিন, অন্যথায় পরিস্কার পরিছন্ন কাপড় পরিধান করুন * নতুন ওযু করুন * সুগন্ধি লাগান * এবং কমপক্ষে একঘন্টা আল্লাহ পাকের ইবাদত করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! বয়ানে শেষ করার পূর্বে আসুন! উত্তম সাহচর্যের কিছু মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী শ্রবণ করি: (১) ইরশাদ করেন: “اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ” অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে, সে তার সাথেই থাকবে। (মুসলিম, কিতাবুল বিররেপৃ. ১০৮৮, হাদিস: ৬৭১৮) (২) ইরশাদ করেন: “اَلْمَرْءُ عَلیٰ دِیْنِ خَلِیْلِہِ فَلْیَنْظُرْ اَحَدُ کُمْ مَنْ یُّخَالِلُ” অর্থাৎ মানুষ তার বন্ধুর দ্বীন এবং রীতিনীতির উপর থাকে, তাই সে যেন দেখে যে, কার সাথে বন্ধুত্ব করছে। (মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আবি হুরায়রা, ৩/২৩৩, হাদিস: ৮৪২৫) * ভালো ও মন্দ সঙ্গীর উদাহরণ হলো কস্তুরি বহনকারী এবং কামারের ন্যায়। কস্তুরি বহনকারী হয়তো তোমাকে তা এমনিতেই দেবে, অথবা তুমি তার কাছ থেকে কিছু কিনবে, অথবা তুমি তার কাছ থেকে ভালো সুগন্ধি পাবে। আর কামার হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। (মুসলিম, কিতাবুল বিররে ওয়াস সিলাহ, পৃ. ১০৮৪, হাদিস: ৬৬৯২) * হাদিস শরীফে রয়েছে: বড়দের সান্নিধ্যে বসো, আলিমদের নিকট প্রশ্ন করো এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami