Share this link via
Personality Websites!
গার করম কর দেয় তু জান্নাত মে রাহুঙ্গা ইয়া রব!
(ওয়াসায়িলে বখশিশ, ৮৫ পৃ:)
হে আশিকানে রাসূল! আল্লাহ পাকের মেহেরবানী, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর করুণা যে, আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর উম্মতকে অপমান করেন না, আমরা গুনাহ করলেও প্রথম যুগের জাতিদের মতো সম্মিলিত আযাব আমাদের উপর আসে না, আমাদের চেহারা বিকৃত করা হয় না, এই উম্মতকে প্রথম যুগের উম্মতদের মতো বানর ও শূকর বানানো হয় না। কিন্তু মনে রাখবেন! আল্লাহর অবাধ্যতার ফল তো অবশ্যই বের হয়। উলামায়ে কেরাম বলেন: পূর্ববর্তী উম্মতদের আযাব ছিল শারীরিক খসফ ও মাসখ (অর্থাৎ প্রথম যুগের উম্মতরা অবাধ্যতা করলে তাদের জমিনে ধ্বসিয়ে দেওয়া হত, তাদের চেহারা বিকৃত করা হত, কেউ বানর হয়ে যেত, কেউ শূকর হয়ে যেত), কিন্তু এই উম্মতের আযাব হলো আত্মিক খসফ ও মাসখ, আগে শরীর বদলানো হত, এখন হৃদয় বদলানো হয়। (তাফসীরে নঈমী, পারা: ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৬৬, পৃ: ৪৫৪) আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন:
وَ نُقَلِّبُ اَفْـٕدَتَهُمْ وَ اَبْصَارَهُمْ
(পারা ৭, সূরা আনআম, আয়াত ১১০)
কানযুল ঈমানের অনুবাদ: "এবং আমরা তাদের অন্তরসমূহ ও নয়নসমূহকে ঘুরিয়ে দিবো।"
আল্লাহ পাকের আশ্রয়! প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজেরাই চিন্তা করুন! যে ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হচ্ছে, যার জন্য পশুরাও লানতের দোয়া করছে, যার হৃদয়ই উল্টে দেওয়া হয়েছে, সে ব্যক্তি দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আযাব থেকে কীভাবে বাঁচতে পারবে? তার হৃদয়ে জ্ঞান ও প্রজ্ঞার নূর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami