Share this link via
Personality Websites!
হযরত মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন দুর্ভিক্ষ তীব্র আকার ধারণ করে, বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন পশুপাখিও অবাধ্যদের উপর অভিশাপ দেয় এবং বলে: এই দুর্ভিক্ষ মানুষের গুনাহের কারণে। (তাফসীরে বাগভী, পারা: ২, আয়াতের পাদটীকা: ১৫৯, খন্ড: ১, পৃ: ১৩০)
!اَللهُ اَكْبَرُ হে আশিকানে রাসূল! চিন্তা করুন! এর চেয়ে বড় লাঞ্ছনা আর কী হতে পারে যে, মানুষ আশরাফুল মাখলুকাত (সৃষ্টির সেরা জীব), কিন্তু যখন সে গুনাহ করে, তার অবাধ্যতা সীমা অতিক্রম করে, তখন পশুরা, যারা আমাদের চেয়ে অনেক নিচে, তারাও মানুষকে মন্দ বলে। জানা গেল; যে অবাধ্য, সে তার শ্রেষ্ঠত্ব হারায় এবং মানবীয় মর্যাদা থেকে নেমে লাঞ্ছনার গভীর গর্তে পড়ে যায়।
হযরত ওয়াহাব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত, আল্লাহ পাক বনী ইসরাইলের নবীদের মধ্যে কোন একজন নবীর (عَلَیْہِ السَّلَام) কাছে ওহী পাঠালেন: বান্দা যখন আমার আনুগত্য করে, তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। আর যখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই, তখন তাকে বরকত দান করি। যখন বান্দা আমার অবাধ্যতা করে, তখন আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। আর যখন আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই, তখন তার উপর লানত বর্ষণ করি এবং আমার অভিশাপ তার সাত পুরুষ পর্যন্ত পৌঁছায়।
(আয যুহুদ লি ইমাম আহমদ, যুহুদ নূহ عَلَیْہِ السَّلَام, পৃ: ৮১, হাদিস: ২৮৯)
گر تُو ناراض ہوا میری ہلاکت ہوگی ہائے! میں نارِجَہنَّم میں جلوں گا یَارَبّ!
عَفو کر اور سدا کے لئے راضی ہوجا گر کرم کر دے تَو جنّت میں رہوں گا یَارَبّ!
গার তু নারায হুয়া মেরি হালাকত হোগী হায়ে!
মে না’রে জাহান্নাম মে জলুঙ্গা ইয়া রব!
আফয়ো কর আওর সদা কে লিয়ে রাযী হো জা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami