Share this link via
Personality Websites!
কিছু লোক যাদের দোয়ায়ে কুনুত মুখস্থ নেই, তারা চিন্তিত থাকেন যে, আমরা বিতির কীভাবে আদায় করব, তাদের জন্য বলা হচ্ছে যে, এই জায়গায় যেকোনো দোয়া পড়ে নিলেই হবে অথবা তিনবারاَللّٰهُمَّ اغْفِرْلِی পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে। (ফতোওয়ায়ে রযবীয়া, খন্ড: ৭, পৃ: ৪৮৫) এর সাথে এটিও মনে রাখবেন যে, এটিকেই অভ্যাস বানিয়ে নেওয়া এবং আসল দোয়ায়ে কুনুত মুখস্থ না করা সঠিক নয়, কারণ বিতিরে নামাযে এই স্থানে বিশেষ সেই দোয়ায়ে কুনুত অর্থাৎ اَللّٰهُمَّ اِنَّا نَسْتَعِیْنُکَ দোয়াটি পড়া সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামী আহকাম শেখার এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুক।
اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
یَا وَاسِعُ
যাকে বিচ্ছু কামড় দিয়েছে তাকে ৭০ বার یَا وَاسِعُ পড়ে ফুঁক দিলে, اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! বিষ কাজ করবে না। (মাদানী পাঞ্জেসূরা, ২৫২ পৃ:) আল্লাহ পাক আমাদের আমলের তাওফীক দান করুন।
اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami