Share this link via
Personality Websites!
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দারূল ইফতা আহলে সুন্নাত অ্যাপ্লিকেশন
দাওয়াতে ইসলামীর আইটি বিভাগ থেকে একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রকাশ করা হয়েছে, যার নাম হল: (Dar-ul-Ifta Ahlesunnat) (দারূল ইফতা আহলে সুন্নাত)। এই অ্যাপ্লিকেশনটি Android এবং iOS থেকে সহজেই ডাউনলোড করা যাবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনে (১) বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসিত প্রশ্নাবলীর উত্তর অডিও, ভিডিও এবং টেক্সট আকারে বিদ্যমান, (২) আহকামে তিজারত (ব্যবসায়ের বিধি-বিধান), (৩) ফরয উলুম কোর্স এবং (৪) তিজারত কোর্সও এই অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি:
(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)
মাসআলা: বিতিরে নামাযের প্রসিদ্ধ দোয়ায়ে কুনুত পড়া সুন্নাত।
ব্যাখ্যা: এই মাসআলাটি কিছুটা ব্যাখ্যার দাবি রাখে, মনোযোগ সহকারে বুঝে নিন! বিতির নামাযের তৃতীয় রাকাতের কিয়ামে, কিরাতের পর যখন আমরা তাকবীর বলে হাত উঠিয়ে আবার হাত বাঁধি, এর পর দোয়া পড়া ওয়াজিব। এই সময় আমরা যেকোনো দোয়া (আরবী ভাষায়) পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে! বিশেষ করে দোয়ায়ে কুনুত (অর্থাৎ اَللّٰهُمَّ اِنَّا نَسْتَعِیْنُکَ) পড়া সুন্নাত। (রদ্দুল মুহতার আলদ দুররে মুখতার, কিতাবুস সালাত, খন্ড: ২, পৃ: ২০০) আমাদের সমাজে এই বিষয়ে কিছু ভুল ধারণা প্রচলিত আছে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami