Share this link via
Personality Websites!
الَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِیْثَاقِهٖ۪-وَ یَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَ یُفْسِدُوْنَ فِی الْاَرْضِؕ-اُولٰٓىٕكَ هُمُ الْخٰسِرُوْنَ(۲۷)
صَدَقَ اللهُ الْعَظِيمِ وَ صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمِ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা পারা ১, সূরা বাকারার ২৭ নং আয়াত শোনার সৌভাগ্য অর্জন করেছি। এর পূর্বের আয়াতে বলা হয়েছিল যে, কুরআন থেকে এবং কুরআনে বর্ণিত উদাহরণসমূহ থেকে সবাই হেদায়েত পায় না, বরং অনেক মানুষ কুরআনী উদাহরণসমূহ পড়ে উল্টো পথভ্রষ্টতায় আরও বেড়ে যায়। কারা সেই মানুষ, যারা এমন উচ্চ মর্যাদাসম্পন্ন হেদায়েতের কিতাব থেকেও হেদায়েত লাভ করতে পারে না? এই আয়াতে এমন হতভাগ্য মানুষদের তিনটি দোষ বর্ণনা করা হয়েছে।
আয়াতে কারীমার ব্যাখ্যা শোনার আগে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে, এই তিনটি দোষ সাধারণ নয়, বরং এতই বিপজ্জনক যে, যার মধ্যে এগুলো পাওয়া যায়, (১) সে প্রথমে কুরআন মাজীদের মতো হেদায়েতের কিতাব থেকেও হেদায়েত পায় না, বরং পথভ্রষ্টতায় আরও বেড়ে যায় এবং (২) দ্বিতীয়ত, এমন ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং মারাত্মক ক্ষতিগ্রস্তও। তাই কুরআন কারীমের আলোকে আমাদের এই তিনটি দোষ মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই সাথে দৃঢ় সংকল্পও করতে হবে যে, আমরা এই তিনটি দোষ থেকে সবসময় দূরে থাকব। আসুন! কুরআনের আয়াত শোনা এবং বোঝার সৌভাগ্য অর্জন করি:
আয়াতে করীমার সংক্ষিপ্ত ব্যাখ্যা
আল্লাহ পাক বলেছেন:
الَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِیْثَاقِهٖ۪-
(পারা ১, সূরা বাকারা, আয়াত ২৭)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami