Share this link via
Personality Websites!
দান করুক। আত্মীয়তা বজায় রাখার মানসিকতা আরও গড়ে তোলার জন্য এবং এর ফাযায়িল ও উপকারিতা ইত্যাদি বিস্তারিত জানার জন্য আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর অত্যন্ত সুন্দর ও সংক্ষিপ্ত পৃস্তিকা “তৎক্ষণাৎ ফুফুর সাথে মীমাংসা করে নিলেন” পড়ে নিন!
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! তৃতীয় দোষ যা মানুষকে রহমত থেকে বঞ্চিত এবং মূল্যহীন করে তোলে তা হলো: পৃথিবীতে ফেতনা-ফাসাদ সৃষ্টি করা। এর অনেক রূপ রয়েছে; হত্যা ও রক্তপাত, লুটপাট, চুরি-চামারি, গালিগালাজ, ঝগড়া করা, মুক্তিপণের জন্য অপহরণ, ধোঁকা দেওয়া, মাপে কম দেওয়া, ঘৃণা ছড়ানো ইত্যাদি সবই পৃথিবীতে ফেতনা-ফাসাদের রূপ। এবং এর মধ্যে একটি অত্যন্ত বিপজ্জনক রূপ হলো গুনাহকে প্রচলন করা।
সাধারণত মানুষ হত্যা ও রক্তপাত, লুটপাট এবং চুরি-চামারি করে না, এমন অত্যাচারী লোক হাজার জনের মধ্যে কয়েকজন হয়। কিন্তু গুনাহকে প্রচলন করা বা এর কারণ হওয়া, গুনাহ বা গুনাহের সুযোগ তৈরি করা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। (১) পিতা ঘরে গান শোনে, তার সন্তানরা কি গান শুনবে না? (২) পিতা ঘরে গুনাহে ভরা চ্যানেল লাগিয়ে দিয়েছে। (৩) ইন্টারনেট ব্যবহারের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, নিজেও ইন্টারনেটের অপব্যবহার করে, সন্তানদেরও সুযোগ করে দেয়, এগুলো কি গুনাহের প্রচলনের রূপ নয়? (৪) একইভাবে প্রকাশ্যে গুনাহ করা এবং সেগুলোকে ফ্যাশন নাম দেওয়া, যে ব্যক্তি এই গুনাহকে গ্রহণ করে না, তাকে তিরস্কার করা, তার উপর ব্যঙ্গাত্মক মন্তব্য
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami