Share this link via
Personality Websites!
আপনার ভুল না হলেও, কোনো ব্যাপার না, তবুও নমনীয় হন! ! اِنْ شَآءَ الله সাওয়াব পাবেন।
সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়া ছেড়ে দেওয়ার ফযীলত
আল্লাহ পাকর শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর বাণী: যে ব্যক্তি সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়া ত্যাগ করে, আমি তার জন্য জান্নাতের এক প্রান্তে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি।
(আবু দাউদ, কিতাবুল আদব, বাবু ফি হুসনিল খুলক্ব, ৭৫৫ পৃ:, হাদিস: ৪৮০০)
অমুক আমার সাথে অনেক বাড়াবাড়ি করেছে
যখন সম্পর্ক জোড়া, ঝগড়াঝাঁটি ও মনোমালিন্য দূর করার কথা আসে, তখন সাধারণত মানুষ অভিযোগ করে যে, অমুক আমার সাথে এমনটা করেছে, সে আমাকে এই কষ্ট দিয়েছে, সে ওই অন্যায় করেছে, আমি আমার সেই কষ্টগুলো কীভাবে ভুলব, তাকে কীভাবে ক্ষমা করব...?
এমন ইসলামী ভাইদের কাছে একটি প্রশ্ন: আপনার কথা অনুযায়ী অমুক আপনার সাথে অনেক জুলুম করেছে, অনেক বাড়াবাড়ি করেছে। একটু বলুন তো! সে কি আপনাকে কূপে ফেলে দিয়েছে? তার কারণে কি আপনি আপনার মা-বাবার থেকে দূরে হয়েছেন? তার কারণে কি আপনাকে বাজারে বিক্রি করা হয়েছে? তার কারণে কি আপনাকে অন্যায়ভাবে জেল খাটতে হয়েছে? এই সবকিছু হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام-এর ভাইয়েরা তাঁর সাথে করেছিল। তা সত্ত্বেও, যখন সেই ভাইয়েরা হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام-এর সামনে এলেন, তখন তিনি কী বলেছিলেন?
قَالَ لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَؕ-
(পারা ১৩, সূরা ইউসুফ, আয়াত ৯২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami