Share this link via
Personality Websites!
অনুগ্রহ পৌঁছাবেন। আর যদি মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তি আশংকা করছি।
তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে: এই আয়াতে বলা হয়েছে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেন মানুষকে নির্দেশ দেন যে, হে লোকেরা! তোমরা তোমাদের বিগত গুনাহের জন্য ক্ষমা চাও এবং ভবিষ্যতে গুনাহ করা থেকে তাওবা করো! যে ব্যক্তি তার গুনাহ থেকে সত্যিকার তাওবা করেছে এবং ইখলাসের সাথে তার রবের ইবাদতকারী বান্দা হয়ে গেছে, আল্লাহ পাক তাকে প্রচুর রিযিক এবং বিলাসিতার জীবন দান করবেন এবং সে শান্তি ও স্বস্তির জীবন যাপন করবে, এর দ্বারা আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। আর যে তাওবা না করে, কুফর ও গুনাহের উপর অটল থাকে, সে ভীতিকর জীবন-যাপন করবে, রোগে আক্রান্ত থাকবে এবং তাকে আল্লাহর অসন্তুষ্টির মুখোমুখি হতে হবে, যদিও দুনিয়ায় সে কিছু স্বাদ পেয়েও যায়, তবুও এমন বিলাসে কোনো কল্যাণ নেই যার পরে জাহান্নাম।
(তাফসীরে সিরাতুল জিনান, পারা: ১১, সূরা হুদ, আয়াতের পাদটীকা: ৩, খন্ড: ৪, পৃ: ৩৯৩)
گناہ بے عدد اور جُرم بھی ہیں لاتعداد مُعاف کردے نہ سہ پاؤں گا سزا یارب
میں کر کے توبہ پلٹ کر گناہ کرتا ہوں حقیقی توبہ کا کر دے شَرَف عطا یارب
গুনাহ বে আদদ আওর জুরম ভী হ্যা লা আদদ
মুআফ কর দেয় না সেহ পাউঙ্গা সাযা ইয়া রব
মে কর কে তাওবা পলট কর গুনাহ করতা হুঁ
হাকীকী তাওবা কা কর দেয় শারফ আতা ইয়া রব
(ওয়াসায়িলে বখশিশ, ৭৮ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২) সম্পর্কচ্ছেদ একটি খারাপ দোষ
প্রিয় ইসলামী ভাইয়েরা! দ্বিতীয় দোষ যা মানুষকে রহমত থেকে বঞ্চিত করে এবং একেবারেই মূল্যহীন করে তোলে, তা হলো সম্পর্কচ্ছেদ, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami